সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর ডাক দিয়েছে প্রকৃতি৷ কিন্তু ব্যস্ত রাস্তায় কোথায় শৌচালয়? কাছাকাছি কোথাও যে আছে এমনটাও মনে পড়ছে না৷ তাহলে উপায়? এতদিন লোকজনকে জিজ্ঞাসা করা ছাড়া তা জানার আর কোনও উপায় ছিল না৷ স্বচ্ছ ভারত অভিযানের কল্যাণে এবার সে কাজ করে দেবে গুগল৷ আসছে গুগল টয়লেট লোকেটর অ্যাপ৷
বৃহস্পতিবার এই নয়া অ্যাপের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু৷ ২০১৭-এর ক্যালেন্ডার লঞ্চের এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি৷ স্বচ্ছ ভারত অভিযান প্রকল্পে দেশকে স্বচ্ছ রাখতে নানা পরিকল্পনা নিয়েছে কেন্দ্র৷ কিন্তু কাছাকাছি কোনও টয়লেট না মেলায় প্রকাশ্যেই যত্রতত্র প্রকৃতির ডাকে সাড়া দিতে বাধ্য হতেন অনেকে৷ এবার সে অভ্যাস বদলাতে সচেষ্ট ডিজিটাল ইন্ডিয়া৷ আসছে গুগলের নয়া অ্যাপ৷ কাছাকাছি কোথায় আছে টয়লেট, এটিই খুঁজে দেবে৷
প্রকাশ্যে শৌচের অভ্যাস দূর করতে একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই করেছে কেন্দ্র৷ তার মধ্যেই অন্যতম হল এই অ্যাপের উদ্বোধন৷ তবে প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রকাশ্যে শৌচ রোখার ক্ষেত্রে কতটা সহায়ক হবে এই পদক্ষেপ, সে প্রশ্নও উঠছে৷
As part of Swachh Bharat launched Google Toilet Locator App, for ppl to see where toilet is available: VNaidu at Govt’s #calendar2017 launch pic.twitter.com/yuarlsQJUc
— ANI (@ANI_news) December 22, 2016
সর্বশেষ খবর
-
নেতাজি কি যুদ্ধাপরাধী! ঠিক কী বলেছিলেন নেহরু? ‘অনন্ত’ বিতর্কের মাঝে ব্যাখ্যা গবেষকদের
-
ভারতীয় ব্যবসা মহোৎসবে উজ্জ্বল পশ্চিমবঙ্গ, ক্ষুদ্র শিল্পে বিপুল বিনিয়োগের সম্ভাবনা
-
স্বাধীনতা দিবসে দিনভর চলবে কম মেট্রো, কখন পাবেন প্রথম ও শেষ পরিষেবা?
-
ব্রাজিল ম্যাচকেই অগ্রাধিকার, এশিয়ান কাপ থেকে নাম তুলে নিল ভারত
-
‘কে অধিকার দিয়েছে জীবন নিয়ে খেলার?’ বেআইনি নির্মাণ কাণ্ডে ২৭ জনকে ব্ল্যাকলিস্টের হুঁশিয়ারি অগ্নিমিত্রার