Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৬ জুলাই ২০২৬

উপ রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণর বিরোধিতায় ভাগ্নে, প্রশ্নের মুখে প্রার্থীপদ

নেহরু-গান্ধী পরিবারের উত্তরাধিকার নিয়ে রাজনীতি করার অভিযোগ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০১৭, ১২:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০১৭, ১২:০৫

options
link
উপ রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণর বিরোধিতায় ভাগ্নে, প্রশ্নের মুখে প্রার্থীপদ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনে সহজেই জিতে গিয়েছেন রামনাথ কোবিন্দ। সামনেই উপ রাষ্ট্রপতি নির্বাচন। আর সেই নির্বাচনে এনডিএ প্রার্থী বেঙ্কাইয়া নায়ডুকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে বদ্ধপরিকর বিরোধীরা। তাই উপ রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে ১৮টি বিরোধী জোট। কিন্তু উপ রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধীর প্রার্থীপদের তীব্র বিরোধিতা করলেন তাঁর ভাগ্নে শ্রীকৃষ্ণ কুলকার্নি। একটি খোলা চিঠিতে মামার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। শ্রীকৃষ্ণ কুলকার্নির মতে, উপ রাষ্ট্রপতি পদে বিরোধী জোটের প্রার্থী হয়ে ভারতীয় রাজনীতিতে নেহরু-গান্ধী পরিবারের উত্তরাধিকারের নীতিকেই অনুসরণ করেছেন গোপালকৃষ্ণ গান্ধী।

[‘ভারতে GST-র সফল প্রয়োগ বিশ্বের কাছে গবেষণার বিষয় হবে’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মহাত্মা গান্ধীর ছেলে রামদাসের মেয়ে সুমিত্রা। তাঁর ছেলে এই শ্রীকৃষ্ণ কুলকার্নি। পেশায় ইঞ্জিনিয়ার শ্রীকৃষ্ণ থাকেন বেঙ্গালুরুতে। খোলা চিঠিতে তিনি লিখেছেন, নেহরু-গান্ধী পরিবারের বর্তমান প্রতিনিধিরা ভারতীয় রাজনীতিতে উত্তরাধিকারের রাজনীতিকে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। প্রায় আঠেরো বছর ধরে কংগ্রেস সভানেত্রী পদে বসে আছেন সনিয়া গান্ধী। উত্তরাধিকারী হিসেবে পদের পরবর্তী দাবিদার তাঁর ছেলে রাহুল গান্ধী। এই রকম একটা রাজনৈতিক দলের প্রার্থী হয়ে মহাত্মা গান্ধী, ভীমরাও আম্বেদকরের নীতি, আদর্শ থেকে সরে এসেছেন গোপালকৃষ্ণ গান্ধী।

[‘জয় শ্রীরাম’ ধ্বনি তুলে ফতোয়ার মুখে বিহারের মন্ত্রী]

কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের আমলে বিভিন্ন দুর্নীতি নিয়ে গোপালকৃষ্ণ গান্ধীর নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর ভাগ্নে শ্রীকৃষ্ণ কুলকার্নি। তিনি বলেন, ‘গত কয়েক বছরে অনেক দুর্নীতির ঘটনা সামনে এসেছেন। কিন্তু, উনি (গোপালকৃষ্ণ গান্ধী) কোনও মন্তব্য করেননি। উনি কী মনে করেন, এসবই রাজনৈতিক অপপ্রচার?’  শ্রীকৃষ্ণ গান্ধীর মতে, মহাত্মা গান্ধীর পৌত্র গোপালকৃষ্ণ নিজের বিশ্বাসের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন। তাই উপ রাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণ গান্ধীর প্রার্থীপদের বিরোধিতা করাটাকে তিনি নিজের কর্তব্য বলেই মনে করেন।

[ইস্তফা দেওয়ার আগে লালুর কাছে ক্ষমা চেয়েছিলেন নীতীশ!]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

তবে এবারই প্রথম নয়। এর আগে নেহরু-গান্ধী পরিবারের উত্তরাধিকারকে পুঁজি করে রাজনীতি করার বিরোধিতায় সরব হয়েছিলেন শ্রীকৃষ্ণ গান্ধী। ২০১৪ সালে রাহুল গান্ধীকে চিঠি লিখে নির্বাচনী প্রচারে মহাত্মা গান্ধীর নাম না ব্যবহার করার অনুরোধ করেছিলেন তিনি। বস্তুত, গত লোকসভা ভোটে রাহুল গান্ধীর লোকসভাকেন্দ্র আমেঠিতে আপ প্রার্থী কুমার বিশ্বাসের হয়ে প্রচারও করতে দেখা গিয়েছিল শ্রীকৃষ্ণ কুলকার্নিকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.