সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিআইপি বলে গাড়িতে সাইরেন বাজবে আর রাস্তাঘাট ফাঁকা হয়ে যাবে এমনটি আর হবে না৷ এবার থেকে ভিআইপিদের গাড়ি এবং কনভয়ে সাইরেন বাজান বন্ধ৷ দেশের আর কোথাও এমন না হলেও এমনটাই ঘটতে চলেছে পুদুচেরিতে৷ পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদী গাড়িতে সাইরেন ব্যবহার করার প্রথাকে নিষিদ্ধ করলেন৷ পাশাপাশি তিনি জানিয়েছেন নেতা, মন্ত্রী এবং আমলাদের গাড়িতে যেমন সাইরেন বাজানো নিষিদ্ধ হল, ঠিক তেমনভাবেই তাঁর নিজস্ব গাড়ি এবং কনভয়তেও আর সাইরেন বাজানো হবে না৷

কিন্তু অ্যাম্বুল্যান্স, দমকল ইত্যাদি জরুরি পরিষেবার গাড়িগুলি জনস্বার্থে সাইরেন ব্যবহার করতে পারবে বলে জানান তিনি৷
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে কিরণ ‘স্বচ্ছ ভারত’ তৈরির লক্ষ্যে জঞ্জাল সাফাইয়ে হাত লাগিয়েছিলেন৷ এদিন তিনি সাংবাদিকদের জানান, “মন্ত্রী কিংবা আমলারা দেশেরই মানুষ৷ পথেঘাটে তাঁদের বাড়তি সুযোগ দিতে কনভয়ে সাইরেন বাজানোকে খুবই যুক্তিহীন বলে মনে হয়৷”
প্রয়োজনের বাইরে গিয়ে কেউ অতিরিক্ত সুযোগ নিক এটা তিনি চান না! আর তাই বিশ্ব পরিবেশ দিবসে কিরণের পুদুচেরিতে নিষিদ্ধ হল সাইরেন৷
সর্বশেষ খবর
-
কিমের দেশে জিনপিং! ইরান-ইউক্রেনে আমেরিকার বিরুদ্ধে ময়দানে নামছে চিন-কোরিয়া?
-
পন্থকে ‘সেন্সার’, তিন নম্বরে কে? আফগান টেস্টের আগে দল নিয়ে ইঙ্গিত গম্ভীরের
-
বিদেশে ঘুরতে গিয়েই ফের কাছাকাছি শাকিব-বুবলি, তৃতীয়বার বাবা হলেন সুপারস্টার! পুত্র না কন্যা এল ঘরে?
-
ব্যান কালচারের হোতা! ‘ইন্ড্রাস্টিকে বরবাদ করেছেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারিতে মুখ খুললেন লকেট
-
কোটি টাকা নিয়েও অভিনয় করেননি! এবার সোহমের বিরুদ্ধে এফআইআর চারু মার্কেট থানায়