সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি অফিসের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির জাল৷ প্রায়শই এমনটা অভিযোগ ওঠে৷ যে কোনও কাজ করতে গিয়ে নাকাল হন সাধারণ মানুষ৷ যা রটে তার কিছু হয়তো বটেও৷ তবে সে সবের মধ্যেই উজ্জ্বল ব্যতিক্রমের নমুনা হয়ে থাকলেন কেরলের এক পঞ্চায়েত ক্লার্ক৷ যাতে কেউ ঘুষ না দেন, সে কারণে অভিনব বার্তা দিলেন তিনি৷
[ এবার থেকে ‘Z+’ স্তরের নিরাপত্তা পাবেন যোগী আদিত্যনাথ ]
কেরলের অঙ্গদিপুরম পঞ্চায়েত অফিসের করণিক আবদুল সালিম পাল্লিয়ালথোড়ি৷ নিজের অফিসে মন দিয়ে কাজ করেন৷ কেউ তাঁর ডেস্কের সামনে দাঁড়ালে একটি জিনিস লক্ষ্য করবেনই৷ তাঁর টেবিলে লেখা, সরকার আমাকে প্রতিদিন ৮১১ টাকা করে বেতন দেয়৷ মাসে চব্বিশ হাজার টাকারও বেশি৷ যদি আমার কাজে সন্তুষ্ট না হন, তাহলে আমাকে জানান৷ অর্থাৎ প্রকারন্তরে তিনি জানিয়ে দিচ্ছেন, সরকার যথেষ্ট বেতন দেন তাঁকে৷ তাতেই তিনি কাজ করবেন৷ কাজ করার জন্য তাঁকে আলাদা টাকা দেওয়ার বা ঘুষ দেওয়ার কোনও প্রয়োজন নেই৷
[ ১২৮টি নতুন রুটে সস্তায় বিমানে চড়ার সুযোগ আনল কেন্দ্র ]
তিন বছর ধরে তাঁর অফিসের টেবিলে এই বার্তা রাখা রয়েছে৷ যখনই ইনক্রিমেন্ট হয়েছে তখনই তিনি সেই বার্তা পাল্টেও দিয়েছেন৷ কোনও কিছুই গোপন রাখেন না৷ সরকারি অফিসারের সততার এই নিদর্শন সাড়া ফেলেছে নেটদুনিয়ায়৷ এতদিন সকলেই তা খেয়াল করতেন৷ সম্প্রতি কয়েকজন এই সৎ অফিসারের কথা প্রচার করেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷ তারপর থেকেই এই অফিসারের কথা জানেন সকলে৷ যখন সরকারি অফিসের দুর্নীতি নিয়ে নানা অভিযোগ, তখন এই অফিসারই সততার মুখ হয়ে উঠেছেন৷
[ তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি ১৯ মে-র মধ্যে ]
সর্বশেষ খবর
-
বিয়েতে বিদেশিদের শামিল করতে রাজি? আমন্ত্রণ জানালেই অ্যাকাউন্টে ঢুকবে ২০ হাজার!
-
শ্লীলতাহানি থেকে মারধর! এলাকায় ‘ত্রাস’ তৈরি করে বাঁকুড়ায় গ্রেপ্তার ২ তৃণমূল নেতা
-
‘গোকুলে’ বেড়েই ফ্রান্স বধ! বিশ্বকাপে টিকে থাকার যুদ্ধে এমবাপেদের মাথাব্যথা ভূমিপুত্ররাই
-
হোয়াটসঅ্যাপেই বানিয়ে নিন আয়ুষ্মান ভারত কার্ড! লাগবে মোটে ৫ মিনিট, রইল পদ্ধতি
-
রাজ্যে বিনিয়োগের জোয়ার! আদানি, টোডির পর এবার শুভেন্দু-সাক্ষাতে সঞ্জীব গোয়েঙ্কা