সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংস্কৃত এ দেশের অধিকাংশ বোর্ডেই ঐচ্ছিক বিষয় হয়ে গিয়েছে৷ অথচ বেদ থেকে উপনিষদ সবই দেবনাগরী ভাষায় লেখা৷ ভাষার কারণে এবং ইচ্ছের অভাবেই বেদ পঠনপাঠন প্রায় উঠেই গিয়েছে৷ এ সমস্যা দূর করতে নতুন পদক্ষেপ নিতে চলেছে সরকার৷ এবার বেদ পঠনের জন্য তৈরি হতে চলেছে আলাদা বোর্ড৷
বেদ নিয়ে সচেতনতা প্রসারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হলেও, এই প্রথমবার বৈদিক শিক্ষা বোর্ড চালুর পরিকল্পনা নেওয়া হল৷ উজ্জয়িনীতে মহর্ষি সন্দীপনি রাষ্ট্রীয় বেদ বিদ্যা প্রতিষ্ঠানের অধীনে এই বোর্ড তৈরির পরিকল্পনা নিয়েছে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক৷ পুরো পরিকল্পনার বাস্তব রূপায়ণের জন্য প্রাথমিকভাবে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে৷ মন্ত্রকের তরফে আপাতত ৬ কোটি টাকা নির্ধারিত করা হয়েছে এ কাজে৷
বেদ বিদ্যা প্রতিষ্ঠানে এখনই প্রায় ১০ হাজার ছাত্র পড়াশোনা করেন৷ মন্ত্রকের অনুমান আরও প্রায় ৪০ হাজার ছাত্র বেদ পঠনপাঠনে আগ্রহী হতে পারেন৷ আলাদা বোর্ড থাকলে তাঁদের এ বিষয়ে পড়াশোনা৷ এর আগে বাবা রামদেব বেদ পড়ানোর প্রস্তাব এনেছিলেন৷ কিন্তু তাঁর আবেদন খারিজ হয়েছিল৷ পরে দেশের সংস্কৃত বিশেষজ্ঞ ও গুরুকুলের পণ্ডিতরা দেখা করেন স্মৃতি ইরানির উপদেষ্টার সঙ্গে৷ তারপরই এই নয়া বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়৷ সিবিএসই-র সমমানের করে তৈরি করা হচ্ছে এই বোর্ড৷ আপাতত একটি প্রতিষ্ঠান থেকে কাজ শুরু হলেও আরও বেশ কয়েকটি স্কুল স্থাপনেরও পরিকল্পনা আছে মন্ত্রকের৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার