সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা ১৬ দিনের পর সামান্য রেহাই পেল জ্বালানি-যন্ত্রণা৷ আকাশ ছোঁয়া তেলের দাম কমল মাত্রা ৬০ পয়সা৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ বুধবার লিটার পিছু পেট্রলের দাম পড়েছে মাত্র ৬০ পয়সা৷ একই সঙ্গে ডিজেলের দাম পড়েছে লিটার পিছু ৫৯ পয়সার কাছাকাছি৷ নয়া এই দাম আজ মধ্যরাত থেকে কার্যকর হয়ে গিয়েছে বলে খবর৷
টানা ১৬ দিন পর জ্বালানি তেলের দাম কমায় লিটার পিছু পেট্রলের দাম কলকাতায় দাঁড়িয়েছে ৮০.৪৭ টাকা৷ রাজধানী দিল্লিতে লিটার পিছু পেট্রলের দাম ৭৭.৮৩ টাকা, বাণিজ্যনগরী মুম্বইয়ে পেট্রল পৌঁছে গিয়েছে ৮৫.৬৫ টাকায়৷ বিদেশের বাজারে ব্যারেল পিছু তেলের দাম কিছুটা কমায় কলকাতায় ডিজেল পিছু দাম দাঁড়িয়েছে ৭২.৫৮ টাকা৷ নয়াদিল্লিতে ৭৩.২০ ও মুম্বইয়ে ৭১.৩০টাকা৷
লাগাতার জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে চূড়ান্ত বিতর্কের মুখে পড়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে প্রচারও শুরু করে দিয়েছে বিরোধীরা৷ টানা তেলের দাম বৃদ্ধির জেরে লাফিয়ে বেড়েছে জিনিসপত্রের দাম৷ মুদ্রাস্ফীতিও আকাশ ছুঁয়েছে৷ ডলারের তুলনায় টাকার পতনও ঘটেই চলেছে৷ স্বাভাবিক ভাবেই শেয়ার বাজারের পতন ঘটেছে৷ নিম্নমুখী বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকসান গুনছেন উদ্যোগপতিরা৷
একদিকে রাজনৈতিক চাপ ও অন্যদিকে পড়তি অর্থনীতির চাপে পেট্রোপণ্যের দাম কমানোটাই এখন বড় চ্যালেজ্ঞ মোদি সরকারের কাছে৷ যদিও, পেট্রোপণ্যের দাম জিএসটি আওতায় আনার দাবি তুলতে শুরু করেছে বিরোধীরা৷ চলতি গ্রীষ্মের মরশুমে পেট্রল-ডিজেলের দাম আকাশ ছুঁতে পারে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ কিন্তু, সেই আশঙ্কাকে পাত্তাই দেয়নি কেন্দ্রীয় সরকার৷ উলটে পেট্রোপণ্যের উপর ধার্য এক্সাইজ ডিউটিতে কাটছাঁট করতে রাজিও হয়নি নয় কেন্দ্র৷ আর্থিক বিষয়ক সচিব সুভাষ চন্দ্র গর্গ আগেই জানিয়েছিলেন, দাম এমন কিছু বাড়েনি যার জন্য কেন্দ্রকে এখনই এক্সাইজ ডিউটি কমাতে হবে৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট