সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে পর্যাপ্ত টাকা না থাকায় কাটছাঁট হচ্ছে বিয়ের আয়োজনে৷ কমছে জৌলুসও৷ বিয়ের মরশুমে নোট বাতিলের জেরে এ ঘটনা ঘটছিলই৷ তবে মুজফফরনগরে স্রেফ নতুন নোটের কারণেই ভেঙে গেল বিয়ে৷
পাত্রীর বাবা জানাচ্ছেন, বিয়েতে পাত্রপক্ষর দাবি ছিল একটি গাড়ি৷ সেইসঙ্গে বরপণ বাবদ নগদ টাকা৷ তবে সে টাকা দিতে হবে নতুন নোটে৷ সেইমতোই এগোচ্ছিল বিয়ের আয়োজন৷ মেয়ের বিয়ে যাতে সুষ্ঠুভাবে মেতে তার জন্য চেষ্টার কসুর করেননি বাবা৷ আয়োজন প্রায় সারাও হয়েছিল৷ কিন্তু বিয়ের ঠিক একদিন আগে বিপত্তি৷ বরপণের টাকা নতুন নোটে না পাওয়ায় বিয়ের পিঁড়িতে বসতে নারাজ হয় পাত্র৷ অনেক বুঝিয়েও পাত্রপক্ষকে রাজি করানো যায়নি৷ শেষমেশ ভেঙেই গেল বিয়ে৷
নতুন নোটের সংকটে যেখানে ভুগছে গোট দেশ, সেখানে এতটা আর জোগাড় করে উঠতে পারেননি পাত্রীর বাবা৷ অসহায় তিনি জানাচ্ছেন, “ওরা আগেই শর্ত দিয়ে রেখেছিল৷ নতুন টাকায় বরপণ না পেলে বিয়ে হবে না৷ তাইই হল৷”
He demanded a car and new currency notes, set the precondition saying that he wouldn’t marry otherwise: Father of the girl pic.twitter.com/Q1aUIAvr80
— ANI UP (@ANINewsUP) November 26, 2016
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে