সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০২ সালে কলকাতার আমেরিকান সেন্টারে হামলার ঘটনায় জড়িত সন্দেহে গয়া থেকে একজনকে গ্রেপ্তার করল পুলিশ৷ গোপন সুত্রে খবর পেয়ে, বিহার পুলিশ, ঝাড়খণ্ড পুলিশ ও গুজরাট পুলিশের জঙ্গিদমন শাখা যৌথ অভিযান চালায়৷ মগধের ডিআইজি সৌরভ কুমার জানান , শুক্রবার রাতে নিমচক বাথানি থানা এলাকা থেকে মহম্মদ সারওয়ার নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়৷
আচমকা বিস্ফোরণ iPhone 7 plus-এর ব্যাটারিতে, ভাইরাল ভিডিও
২০০২ সালে কলকাতার আমেরিকান সেন্টারে হামলা চালায় বন্দুকধারী জঙ্গিরা৷ নিরাপত্তারক্ষীদের উপর AK-47 রাইফেল থেকে অবিরাম গুলিবর্ষণ করে হামলাকারীরা৷ মারা যান ছয় জন পুলিশকর্মী৷ জখম হন আরও দুজন৷ সেই ঘটনাতেই জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয় মহম্মদ সারওয়ারকে৷
শিশুপাচার কাণ্ডে নয়া মোড়, উদ্ধার হল রহস্যজনক তিন ডায়েরি
উল্লেখ্য, ওই বছরই ঝাড়খণ্ডের হাজারিবাগে পুলিশের উপর একটি হামলার ঘটনা ঘটে৷ ওই বছরই হামলা চালানো হয় একটি সিবিআই দলের উপরও৷ এই দুই ঘটনায় নাম জড়িয়েছিল মহম্মদ সারওয়ারের৷
বিয়ের প্রথম রাতেই গয়না নিয়ে পালাল নতুন বউ
সর্বশেষ খবর
-
গভীর রাতে আবাসনের সুইমিং পুলে ছাত্রীর দেহ! ‘খুন’ নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ
-
এবার শত্রুকে ‘অন্ধ’ করে আক্রমণ! ভারতীয় সেনার রণকৌশলে বিরাট বদল
-
সাগরেই লুকিয়ে ইউরেনিয়াম খনি! পরমাণু শক্তি বৃদ্ধিতে চিনের ‘কেমিক্যাল ফাঁদ’, টেক্কা আমেরিকাকে
-
ডেলিভারির আড়ালে বাইক চুরি! সিসিটিভি দেখে বেলঘরিয়ার ‘বান্টি-বাবলি’কে ধরল পুলিশ
-
পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা