সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি শাসকদলের কাউন্সিলর। কেন্দ্রে তাঁর দলই গোটা দেশকে নিয়ন্ত্রণ করছে। কিন্তু জনতার রোষ তাতে নিয়ন্ত্রিত হয় না। আর তাই নিজের ওয়ার্ডেই বেধড়ক মার খেলেন এক বিজেপি কাউন্সিলর। গুজরাটের ভদোদরায় হাসমুখ প্যাটেল নামে ওই বিজেপি নেতাকে গাছে বেঁধে মারধর করা হয়। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে প্রায় ৩০ জনকে।
[ ব্রহ্মতালু ফুঁড়ে বেরিয়ে মস্তিষ্ক, ‘মনস্টার বেবি’ নিয়ে দিশেহারা হাসপাতাল ]
সাধারণ মানুষের অভিযোগ, তাঁদের বস্তি উচ্ছেদ করা হয়েছে। এবং কোনওরকম পূর্বপ্রস্তুতি ছাড়াই রাতারাতি ভেঙে দেওয়া হয়েছে ঘরবাড়ি। কোনও নোটিস দেওয়া হয়নি। এ ব্যাপারে খোঁজখবর নিতে গিয়ে তাঁরা জানতে পারেন স্থানীয় কাউন্সিলর হাসমুখ প্যাটেলের কাছে এ ব্যাপারে নোটিস দেওয়া হয়েছিল। এবং তাঁরই দায়িত্ব ছিল সকলকে জানানো। কিন্তু কোনওভাবে এই যোগাযোগ সম্ভব হয়নি। উত্তেজিত জনতা এরপর প্যাটেলের মুখোমুখি হলে কোনও সাফাই শুনতে চায়নি। গাছে বেঁধে বেধড়ক মারধর করা হয় তাঁকে। পরনের পোশাক ছিঁড়ে দেওয়া হয়। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একাধিকবার ওই নেতা বোঝাতে চেষ্টা করেন যে, তিনি হাতে নোটিস পাননি। পেলে সাধারণ মানুষকে না জানানোর কোনও কারণই নেই। কিন্তু সে কথায় কেউই প্রায় কর্ণপাত করেননি। তীব্র রোষের মুখে বেধড়ক মার খেয়েছেন ওই নেতা। এরপরই প্রায় তিরিশ জনকে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। জানা যাচ্ছে, অবৈধ নির্মাণ হিসেবেই ওই বস্তি উচ্ছেদ করা হয়েছে। তা আগেভাগে জানানোও হয়েছিল। কিন্তু বাসিন্দারা কেন তা জানতে পারেনি সে বিষয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
#Gujarat: BJP corporator Hasmukh Patel allegedly tied to a tree and beaten by residents of his ward in Vadodara, yesterday. pic.twitter.com/J79rvHr0C3
— ANI (@ANI) October 4, 2017
সর্বশেষ খবর
-
মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, আরও বিপাকে প্রাক্তন মন্ত্রী
-
আপত্তি সত্ত্বেও শরীর প্রদর্শন! ‘মা সেটে থাকলে অন্যায় হত না’, ‘পেড্ডি’ বিতর্কে বিস্ফোরক জাহ্নবী
-
মাঝরাস্তায় খিদের টান! ৫ টাকা দিয়ে ‘মা আহারে’ মধ্যাহ্নভোজ সারলেন মন্ত্রী ইন্দ্রনীল
-
টুটু বোস স্মরণে রক্তদান শিবির, উত্তর কলকাতায় একমঞ্চে ভিন্ন রাজনৈতিক মতের মানুষ
-
সামান্য জ্বরেও ডাক্তারের কাছে যান? এবার হোয়াটসঅ্যাপ-ফেসবুকেই মিলবে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ!