সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইনে অর্ডার দেওয়া পার্সেল থেকে ভয়াবহ বিস্ফোরণ। তার জেরে মৃত্যু হল গুজরাটের (Gujarat) এক ব্যক্তির। মৃত্যু হয়েছে তাঁর মেয়েরও। বিস্ফোরণে গুরুতর আহত মৃত ব্যক্তির আরও দুই কন্যা। কী করে অনলাইন পার্সেলে বিস্ফোরণ হল, সেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাদালির একটি গ্রামে। জানা গিয়েছে, অনলাইনে কিছু জিনিস অর্ডার করেছিলেন জিতেন্দ্র হীরাভাই ভাঞ্জারা। বুধবার তাঁর বাড়িতে সেই পার্সেল ডেলিভারি হয়। পার্সেল খুলতে গিয়েই বিপত্তি। প্রবল শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে বাড়ি। সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যেই জিতেন্দ্রর মৃত্যু হয়। গুরুতর আহত হয় বাড়িতে থাকা জিতেন্দ্রর তিন কন্যা। হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।
[আরও পড়ুন: সিবিআইয়ের উপর ‘নিয়ন্ত্রণ’ নেই কেন্দ্রের, রাজ্যের করা মামলায় সুপ্রিম কোর্টে জানাল মোদি সরকার]
কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ভূমিকা নামে জিতেন্দ্রর এক কন্যার। এখনও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন তাঁর আরও দুই কন্যা। তাদের বয়স ৯ ও ১০ বছর। জানা গিয়েছে, এক্স রে করে দুই কিশোরীর দেহে লোহার তৈরি তারের সন্ধান মিলেছে। বিস্ফোরণের জেরেই তাঁদের শরীরে এই তার ঢুকেছে বলে মনে করছেন চিকিৎসকরা।
কিন্তু পার্সেলে কী ছিল? কেন এমন মর্মান্তিক বিস্ফোরণ ঘটল? দুজনের মৃত্যুর পরে এই প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা। এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা সকলেই। আপাতত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। কে পার্সেল পাঠাল বা কোথা থেকে এই পার্সেল এল জিতেন্দ্রর বাড়িতে, সেই নিয়ে আপাতত চলছে তদন্ত। পার্সেলটি খতিয়ে দেখছে ফরেন্সিক বিভাগও।
[আরও পড়ুন: মোদিকে ‘নকল’ করে খ্যাতি, সেই কমেডিয়ান এবার বারাণসীতে লড়বেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে]
সর্বশেষ খবর
-
৩ কোটি টাকা নিয়েও ব্যাঙ্কের ঋণ মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি ক্রোক
-
‘লালকেল্লা থেকে ওষুধ দিয়েছি, এবার দিমাগি নকশালদের মুখোশ খুলছে’, জেন জির মন জয়ে বার্তা মোদির
-
আমাদের ভবিষ্যৎ কী? বেসরকারিকরণের ছোঁয়া লাগতেই আশঙ্কায় ইসরোর বিজ্ঞানীরা, কড়া চিঠি ডিরেক্টরকে
-
দেওর-বউদির পরকীয়া! সম্পর্ক ভাঙতে চাইতেই রান্না ঘরে বধূকে কুপিয়ে ‘খুন’ মালদহে
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল