সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। বুধবার ভোররাত থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীর সীমান্তে হামলা চালায় পাক সেনা। জম্মু ও কাশ্মীরের সোপরে এদিন ভারত ও পাক সেনার মধ্যে গুলি বিনিময় হয়। আক্রমন ও প্রতিআক্রমনের ফলে মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। স্পেশাল অপারেশন গ্রুপের ওই পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশজুড়ে। এখনও ওই অঞ্চলে গুলি বিনিময় চলছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, চলতি সপ্তাহে পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছিল ভারতীয় সেনাবাহিনী নাকি যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাক সীমান্তে। আর তাতেই নাকি সাতজন পাক সেনার মৃত্যু হয়। এই ঘটনার কড়া জবাব দেবে পাকিস্তান, এই হুমকিও দেওয়া হয়েছিল তাদের তরফে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান।
চলতি মাসের ৬ তারিখ জম্মু ও কাশ্মীরের পুঞ্চে হামলা চালিয়েছিল পাক সেনাবাহিনী। আর সেই হামলায়ও এক ভারতীয় সেনার মৃত্যু হয়। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এদিন।
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১