সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রেম? না৷ কোনও বন্ধু মারফত আলাপ? তাও না৷ তাহলে কোনও অনুষ্ঠানে দেখা হয়েছিল নিশ্চয়! এমনটাও নয়৷ এটি এক্কেবারে অন্য লাভস্টোরি৷ আরও একটু স্পষ্ট করে বলতে হলে, সরকারি মঞ্চেই একে অপরের প্রেমে পড়লেন এই লাভবার্ডস৷
আন্দাজ করতে পারছেন না তো কীভাবে শুরু হল এই প্রেমকাহিনি? আচ্ছা, তাহলে খোলসা করেই বলা যাক৷ ইউপিএসসি পরীক্ষায় ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় হন আমির-উল-শাফি-খান৷ আর তাঁর থেকে শীর্ষস্থান কেড়ে নেন দিল্লির টিনা ডাবি৷ পরীক্ষার খাতায় তো হেরেই ছিলেন, সেই সঙ্গে নিজের মনও হারালেন আমির৷ আর তখনই ঠিক করে ফেললেন ব়্যাঙ্কিং সেরা টিনাকেই নিজের জীবনসঙ্গিনী বানাবেন তিনি৷

কিন্তু বাদ সাধল সমাজ৷ একদিকে দিল্লিতে টিনার দলিত পরিবার আর অন্য দিকে কাশ্মীরের আমিরের সংখ্যালঘু পরিবার৷ এমন দুই পরিবারের সন্তানরা একসঙ্গে লেখাপড়া করতে পারে৷ কিন্তু প্রেম বা বিয়ে? নৈব নৈব চ! সমাজ তা কিছুতেই মেনে নেবে না৷ তবে এসবকে তোয়াক্কা করছে না এই শিক্ষিত জুটি৷ তাঁদের চোখে, এটাই ‘পারফেক্ট জোড়ি৷’ তাই ‘কুছ পরওয়া নহি’ গোছের মনোভাব দেখিয়ে আপাতত চুটিয়ে প্রেম পর্ব চলছে তাঁদের৷ খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসার ইচ্ছেও রয়েছে টিনা ও আমিরের৷
সমাজের কাছে তাঁদের একটা ছোট্ট প্রশ্ন, সমাজ তো শিক্ষিত হচ্ছে৷ মানসিকতা হচ্ছে কি?
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে