Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১৭ জুলাই ২০২৬

মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ ১১ বছরের নাবালিকাকে

ধৃত তিন অভিযুক্তই।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৮:০৮

options
link
মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ ১১ বছরের নাবালিকাকে zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মায়ের মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ করা হল মেয়েকে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। ১১ বছরের নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়।

[হানিপ্রীতকে আর দেখতেও চাইছে না ‘বাবাজি’]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার ঘটনাটি ঘটলেও, রবিবার গোটা ঘটনা প্রকাশ্যে আসে। পুলিশ সূত্রে খবর, গোয়ালিয়রে নিজের বাড়িতে ১৪ বছরের ভাই ও মায়ের সঙ্গেই ছিল নির্যাতিতা। রাত ১টা নাগাদ জনা তিনেক দুষ্কৃতী আচমকাই বাড়িতে ঢুকে পড়ে। মা ও ভাইয়ের মাথায় বন্দুক ঠেকিয়ে তাদের গুলি করার হুমকি দিতে থাকে দু’জন দুষ্কৃতী। তৃতীয় ব্যাক্তি ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

গোয়ালিয়রের বিজলি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। তদন্তকারী পুলিশ আধিকারিক জানান যে অভিযুক্ত ঘটনার সঙ্গে যুক্ত, তার পরিচয় জানা গিয়েছে। পরিচয় জানা গিয়েছে তার দুই সঙ্গীরও। ৩৬ বছরের ঝনওয়ার সিং খুশওয়াহা এই গোটা ঘটনার মাস্টারমাইন্ড ও মূল অভিযুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। তার সঙ্গে ছিল বছর ২৫-এর রাজু খুশওয়াহা ও ২৪ বছরের রামনিবাস খুশওয়াহা।

[ওয়ানাক্রাই-এর পর এবার ভারতে ‘লকি’ আতঙ্ক, জারি সতর্কতা]

অভিযুক্ত তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসার। মূল অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি, ৪৫০, ৫০৬, ৩৪ ধারা ও পকসো আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.