সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভ্যোজৎ সিং সিধুর পর এবার হরভজন সিং? ২০১৭-র পাঞ্জাব বিধানসভা নির্বাচনে জলন্ধরে কংগ্রেসের প্রার্থী হতে পারেন হরভজন৷ দলীয় সূত্রে এমনটাই খবর মিলেছে৷
পাঞ্জাবে আসন্ন নির্বাচনে বিজেপি-অকালি জোটকে টক্কর দিতে এবার কংগ্রেসের ভরসা বোধহয় জাতীয় ক্রিকেটাররাই৷ আর তাই, সিধুর পাশপাশি কংগ্রেস প্রার্থী হিসাবে নাম শোনা যাচ্ছে হরভজনেরও৷ খুব শীঘ্রই তিনি কংগ্রেসে যোগ দেবেন বলে খবর৷ গত মঙ্গলবারই কংগ্রেস সহ-সভাপতির সঙ্গে দেখা করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ নভ্যোজৎ সিং সিধু৷ শোনা যাচ্ছে, তিনি নাকি অমৃতসরে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন৷ কিছুদিন আগে কংগ্রেসে যোগ দিয়েছে নভ্যোজৎ সিং সিধুর স্ত্রী নভ্যোজৎ কৌর সিধুও৷ এঁরা দুজনই বিজেপি ছেড়ে কংগ্রেসে এসেছেন গত দুমাস আগেই৷ পাঞ্জাবের জন্য তাঁকে কাজ করতে দেওয়া হচ্ছে না৷ এই অভিযোগেই বিজেপি ছেড়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার৷
প্রসঙ্গত দুদিন আগেই চণ্ডীগড় পুরসভা নির্বাচনের ফল কিন্তু ইঙ্গিত দিচ্ছে হাওয়া এখনও বিজেপির দিকেই বইছে৷ সেই অবস্থায় কি তবে জাতীয় দলের ক্রিকেটারদের জনপ্রিয়তা দিয়ে বাজিমাত করতে চাইছে কংগ্রেস, তা তো সময়ই বলবে!
সর্বশেষ খবর
-
Exclusive: ভাঙা তো দূর, নন্দীগ্রামে সামান্য চোটও পাননি মমতা! প্রকাশ্যে ২১-এর রিপোর্ট
-
জাহ্নবীর সঙ্গে গানের দৃশ্য বিকৃত! আইনি পথে জুনিয়র এনটিআর, বিজয় বললেন, ‘ডিজিটালি যৌন নিগ্রহ’
-
জনপ্রিয় মেকআপ শিল্পী ম্যাড সান্ধুকে গুলি করে খুন, ব্যাপক চাঞ্চল্য অমৃতসরে
-
হারেও উজ্জ্বল মনবীর-আনোয়াররা, ব্রাজিলের বিরুদ্ধে পরাজয়েও যেখানে ‘জিতে গেল’ ভারত
-
সাপ ধরেই চ্যাংদোলা করে ঘোরাচ্ছেন! ‘নির্যাতনের’ ভিডিও ঘিরে বিতর্কে বিট অফিসার