Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬

বাবা হলেন হরভজন

হরভজনের মা অবতার জানিয়েছেন, নবজাতিকা এবং মা দুজনেই সুস্থ আছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০১৬, ২০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০১৬, ২০:৫৩

options
link
বাবা হলেন হরভজন zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খবর ছিল, জুলাইতেই সন্তানের মুখ দেখবেন গীতা বসরা আর হরভজন সিং। সেই মতো চলছিল প্রতীক্ষার পালা। অবশেষে হরভজনের মা অবতার কৌরের কাছ থেকে জানা গেল পাকা খবর- বাবা হয়েছেন হরভজন। বুধবার লন্ডন হাসপাতালে একটি কন্যাসন্তান প্রসব করেছেন গীতা।
গত বছরের অক্টোবরে বেশ জাঁকজমকের মধ্যে দিয়েই বিয়ে সারেন গীতা আর হরভজন। শুরু হয় তাঁদের দাম্পত্যজীবন। তার মাসকয়েক পরেই আইপিএল খেলা চলাকালীন গীতার গর্ভাবস্থার খবর ছড়িয়ে পড়ে। সবাই সন্দেহ করতে থাকেন, অন্তঃসত্ত্বা বলেই পার্টিতেও খুব ঢিলেঢালা পোশাক এবং স্পোর্টস শু পরে এসেছেন গীতা।
এর কিছু দিন পরে সন্তান সম্ভাবনার কথা স্বীকার করে নেন দম্পতি। গীতা চলে যান লন্ডনে মায়ের কাছে। সেখানেই তিনি সন্তানের জন্ম দিয়েছেন।
হরভজনের মা অবতার জানিয়েছেন, নবজাতিকা এবং মা দুজনেই সুস্থ আছেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.