সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের শিকার হয়েছিল ১৪ বছরের নাবালিকা৷ পুলিশ স্টেশনে গিয়েছিল সে অভিযোগ জানাতে৷ কিন্তু অভিযোগে আমল দেওয়া তো দূরের কথা উল্টে পুলিশের হাতেই যৌন নিগ্রহের শিকার হতে হল ধর্ষিতাকে৷ পুরুষ পুলিশকর্মীদের সামনেই নগ্ন হতে বাধ্য করা হয়েছে তাকে৷ এমনই অভিযোগ নিয়ে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে ওই নাবালিকা৷
[‘পাকিস্তান মুর্দাবাদ’, শহিদদের মুণ্ডচ্ছেদের প্রতিবাদে স্লোগান স্কুল পড়ুয়াদের]
মেয়ের হয়ে হাই কোর্টে মামলা দায়ের করেছেন নাবালিকার বাবা৷ অভিযোগ, গত বছরের ২০ নভেম্বর ধর্ষণের শিকার হয় ওই নাবালিকা৷ বিষয়টির তদন্তের জন্য ২৩ নভেম্বর কাটিয়ার পুলিশ স্টেশনে ডাকা হয় ওই নাবালিকাকে৷ সেখানেই পুরুষ পুলিশ কর্মীদের সামনে তাকে নগ্ন হতে বাধ্য করা হয়৷ এমনকী, কর্মীরা নাবালিকার শরীরের আপত্তিজনক স্থানে ছুঁয়ে পরীক্ষা করে আদৌ সে ধর্ষণের শিকার হয়েছে কিনা৷
[অনিচ্ছাকৃত খুনের মামলায় জেরা করা হবে বিক্রমকে]
পুরো বিষয়টি প্রকাশ্যে আসে যখন নাবালিকার বাবা হাই কোর্টের দ্বারস্থ হন৷ ইতিমধ্যেই এই বিষয়ে হরিয়ানার ডিজিপিকে নোটিস পাঠানো হয়েছে আদালতের তরফ থেকে৷ বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছে হরিয়ানা সরকারও৷ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত সচিব রাম নিবাস জানিয়েছেন, এটি খুবই মারাত্মক একটি অভিযোগ৷ নাবালিকার অভিযোগের ভিত্তিতেই গোটা ঘটনার পূর্নাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়৷ যদি অভিযোগ প্রমাণিত হয় দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে৷
[আধার কার্ডের পর এবার যোগীর রাজ্যে গরুর জন্য অ্যাম্বুল্যান্স পরিষেবা]
সর্বশেষ খবর
-
আরও সুগম হবে লাদাখ! ফোটু লা পাসে তৈরি হচ্ছে নতুন সুড়ঙ্গ, ৮২৪ কোটি বরাদ্দ কেন্দ্রের
-
দুই পুরুষ বন্ধুর সঙ্গে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ! উত্তর কাশীর এমবিএ পড়ুয়ার নিরুদ্দেশ ঘিরে ঘনাচ্ছে রহস্য
-
৩ বছর একই অফিসে কর্মরত পঞ্চায়েত কর্মীদের বদলির নির্দেশ, ১১,১৫৪টি শূন্য পদে দ্রুত নিয়োগ
-
সাইয়ের ২০০ কোটির প্রকল্প আটকে দিয়েছিল তৃণমূল! মমতা-অরূপকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক দিন্দা
-
খালি পায়ে সাড়ে তিন হাজার সিঁড়ি বেয়ে তিরুপতিতে জাহ্নবী, কেন এই কঠিন ব্রত?