Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Haryana

ব্রা পরে ভরা বাজারে রিলস শুট যুবকের! গণধোলাই দিল জনতা

দেখুন ভাইরাল হওয়া সেই ভিডিও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৪, ১৭:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৭, ২০২৪, ১৭:৫৭

options
link
ব্রা পরে ভরা বাজারে রিলস শুট যুবকের! গণধোলাই দিল জনতা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়া মানেই এখন রিলের সমারোহ। কয়েক সেকেন্ডের ভিডিওর নেশায় বুঁদ হয়েছে যুবসমাজ। ভিডিও ক্ষণিকের হলেও তাতে অশ্লীলতার দাপাদাপি নেহাত কম নয়। দর্শক গিলছে, ফলে শালীনতার মাত্রা ছাড়াতেও কার্পণ্য করছেন না রিল শিল্পীরা। এবার ভরা বাজারে এমনই অশ্লীল রিল শুট করতে গিয়ে জনতার রোষে পড়লেন এক রিল শিল্পী। ভাইরাল হল সেই ঘটনার ভিডিও।

ঘটনা হরিয়ানার পানিপথ। সাতসকালে সেখানকার ভিড়ে ভরা এক বাজারে হঠাৎ আবির্ভূত হন এক যুবক। পরনে তাঁর মহিলাদের অন্তর্বাস। ওই অবস্থায় মেয়েলি ঢঙে বাজারের মধ্যে ভিডিও শুট করতে থাকেন তিনি। জনবহুল বাজারে এই ঘটনা দেখে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন পথ চলতি মানুষ। তবে শুরুতে কেউ কিছু না বলায় ধাপে ধাপে শালীনতার মাত্রা ছাড়াতে থাকেন ওই যুবক। চলতে থাকে অশ্লীল নাচ। বাজারের মধ্যে যুবকের এমন অশ্লীল কর্মকান্ডের প্রতিবাদ করেন এক ব্যক্তি। শুটিংয়ে বাধা পেয়ে ব্যক্তির সঙ্গে ওই অবস্থাতেই তর্ক শুরু করেন যুবক। ঘটনা দেখে সেখানে আরও লোকজন জড়ো হন। এর পর শুরু হয় মার।

Advertisement

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি ওই যুবকের সঙ্গে আঙুল উঁচিয়ে তাঁর পোশাক নিয়ে প্রশ্ন করছেন। এবং তাঁকে ধরে চড় থাপ্পড় মারছেন। তাঁকে ঘিরে রয়েছে জনতার ভিড়। এই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধেই সরব হতে দেখা গিয়েছেন নেটিজেনদের। কেউ লিখেছেন, ‘আমার তরফ থেকে আরও দুই চার চড় মারুন।’ কেউ লিখেছেন, ‘শুধু চড় থাপ্পড়ে হবে না। সরকারের উচিৎ সোশাল মিডিয়ার এই নোংরামির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া এবং এদের জেলে ভরা।’

উল্লেখ্য, সস্তায় জনপ্রিয়তার লোভে যুবসমাজের নেশা অন্যতম মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে প্রশাসনেরও। কোথাও বাইকের কেরামতি তো কোথাও ভরা বাস বা মেট্রোয় অশ্লীল নাচ রাস্তাঘাটে বের হলেই নজরে পড়ছে এই দৃশ্য। সাম্প্রতিক সময়ে দিল্লি মেট্রো হয়ে উঠেছে রিলের আখড়া। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন জরিমানা ও ধড়পাকড় চালালেও রিলের নেশায় খুব বিশেষ ভাটা পড়েনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.