সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোমওয়ার্ক না করে আসাই অপরাধ৷ আর সেই অপরাধেই ছাত্রীদের অর্ধনগ্ন করে স্কুলের মধ্যে ঘোরাল প্রধান শিক্ষিকা৷ ছাত্রীদের স্কুলের ভিতরে রীতিমতো স্ট্রিপটিজ করিয়ে সেই ছবি ক্যামেরাবন্দি করে রাখে সে৷ হুমকি দেয়, পরদিন থেকে হোমওয়ার্ক না করে আসলে, সেই অর্ধনগ্ন ছবিই ইন্টারনেটে ছড়িয়ে দেবে৷
উত্তরপ্রদেশের এই ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ গার্লস জুনিয়র হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীদের গত শনিবার অর্ধনগ্ন অবস্থায় স্কুল চত্ত্বরে ঘোরানো হয় বলে অভিযোগ৷ স্কুলের প্রধান মিনা সিংয়ের এই ঘটনায় জড়িত থাকারও অভিযোগ উঠেছে৷ জানা গিয়েছে, ছাত্রীদের উচিত শিক্ষা দিতে সেই নাকি এমন অদ্ভুত শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল৷
এই ঘটনা প্রকাশ্যে আসার পর, ছাত্রীদের অভিভাবকরা জেলাশাসকের কাছে অভিযোগ জানান৷ বিষয়টি নজরে আসতে তখনই শিক্ষিকাকে সাসপেন্ড করা হয় বলে জানা গিয়েছে৷
(চিট ফাণ্ড কেলেঙ্কারিতে এবার প্রশ্নের মুখে সানি লিওন!)
সর্বশেষ খবর
-
সিএসকের মালিকানা চান ধোনি, রাজি নয় ম্যানেজমেন্ট! মেজাজ হারিয়ে দল ছাড়ছেন ‘ক্যাপ্টেন কুল’?
-
আইন অমান্যে অশান্তি পাকানোর অভিযোগ, চুঁচুড়ায় গ্রেপ্তার প্রাক্তন সিপিএম বিধায়ক
-
‘আমার যৌবন, বেডরুমে উঁকি দেবেন না’ বলে শাসান কঙ্গনা, রামদেব বললেন, ‘গোটা দেশ জানে…’
-
বছর তিনেক সহবাস দুই মহিলা কনস্টেবলের! বিয়ের জন্য ছুটিও চেয়েছিলেন, আচমকা কেন বাতিল সিদ্ধান্ত?
-
মা হওয়াতেই আপত্তি! মুর্শিদাবাদে ১১ দিনের শিশুকন্যাকে বালতিতে ডুবিয়ে ‘খুন’, গ্রেপ্তার মা