সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আন্দামান৷ হ্যাভলক দ্বীপপুঞ্জে আটকে পড়েছেন কমপক্ষে ৮০০ জন পর্যটক৷ আট যাত্রীদের মধ্যে ৩২ জন কলকাতার বাসিন্দা৷ নিম্নচাপের জেরেই এই বৃষ্টি বলে জানা গিয়েছে আবহাওয়া দফতর সূত্রে৷ আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে ভারতীয় নৌসেনার সাহায্য চেয়েছে আন্দামান প্রশাসন৷
প্রশাসনের ডাকে সাড়া দিয়ে উদ্ধার কাজ শুরু করে দিয়েছে নৌসেনা৷ ইতিমধ্যেই পোর্ট ব্লেয়ার থেকে নৌসেনার চারটি জাহাজ রওনা দিয়েছে আন্দামানের দিকে৷ যার মধ্যে রয়েছে বিত্রা, বঙ্গারাম ও কুম্ভীর৷ বছর শেষের ছুটিতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক দ্বীপপুঞ্জে ছুটি কাটাতে গিয়েছিলেন বলে খবর৷ বেশিরভাগই আটকে পড়েছেন৷ দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরের মাঝে হওয়া গভীর নিম্নচাপের ফলেই মুষলধারায় বৃষ্টি হচ্ছে বলে খবর৷ বেশ জোরে হাওয়াও বইছে৷
সর্বশেষ খবর
-
পুরনো ফোন বিক্রি করলে তথ্য বেহাত হবে না তো? এই সহজ পদ্ধতিতে থাকুন নিরাপদ
-
পরিবহণ বিপ্লব শুভেন্দুর, কলকাতায় প্রথম ওয়াটার মেট্রো, সাগরমালায় জুড়ল বাংলা
-
বিশ্বকাপে নরওয়ের ‘গোপন অস্ত্র’ ৩০০ কেজি মাছ! হাল্যান্ডদের সঙ্গে আমেরিকায় উড়ে গেল ব্রাউন চিজও
-
সাইকেল করে স্কুল-টিউশন-প্রেম, দু’চাকার জীবনসংগ্রাম!
-
আরসিবির জয়ের ভিডিও পোস্ট করে তুমুল বিতর্কে নুসরত, নেপথ্যে অশ্লীল আওয়াজ! কী সাফাই নায়িকার?