সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ এক আজব গাঁয়ের কথা! যে গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিক্সার গ্রাইন্ডারের মতো ভোগ্যপণ্য৷ কিন্তু গ্রামে যে জিনিসটা নেই, সেটা হল বিদ্যুৎ! তাই এই গ্রামে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত টিভিও চলেনি, আলোও জ্বলেনি৷ অবাক হলেন তো? আসল কারণটা কিন্তু সত্যিই অবাক করা৷
এই দশা কোয়েম্বাটুর জেলার প্রত্যন্ত গ্রাম সেম্বুক্কারাই, থুমানুরে৷ নিয়ম করে এই গ্রামে ভোট আসে, ভোট যায়৷ রাজনৈতিক নেতারা ভোটের ‘ভেট’ নিয়ে যান জনপদে৷ বাড়িতে মজুত হতে থাকে টিভি, ফ্রিজ- কিন্তু সেগুলি চলে না কোনওদিন! চলবেই বা কী করে? স্বাধীনোত্তর ভারতে যে গ্রামগুলিতে এখনও বিদ্যুৎ পৌঁছয়নি, তাদের মধ্যেই যে থেকে গিয়েছে সেম্বুক্কারাই, থুমানুর৷
(জল পরিশোধনে দেশকে পথ দেখাচ্ছে জামশেদপুর)
দুই গ্রাম মিলিয়ে প্রায় ১৫০ পরিবারের বাস৷ কোয়েম্বাটুরের ২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই গ্রামের অধিকাংশ বাসিন্দাই হয় দিনমজুর, নয়তো কৃষক৷ বাসিন্দারা জানিয়েছেন, ডিএমকে বা এআইএডিএমকে নেতাদের বহুবার আবেদন করেও কোনও লাভ হয়নি৷ নেতারা নিয়ম করে ‘ভেট’ নিয়ে আসেন ভোটের লোভে, ফের ভোট মিটলেই তাঁদের আর গ্রামে দেখা যায় না৷ কবে গ্রামের প্রায় ৩৫০ একর জমির উপরে বিদ্যুতের খুঁটি বসবে, সেদিকে তাকিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে এখন রানগাম্মা, রামারাজরা হাল ছেড়ে দিয়েছেন৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’