সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী (Narendra Modi) তো বটেই, তাঁরও অবদান কোনও অংশে কম যায় না ঐতিহাসিক রাম মন্দিরের ভূমিপুজোর অনুষ্ঠানে। তিনি পণ্ডিত গঙ্গাধর পাঠক। অযোধ্যায় ভূমিপুজোর প্রধান পুরোহিত ছিলেন তিনিই। হিন্দু রীতি মেনে, সেদিন ভূমিপুজোর (Ram Temple Bhoomi Pujan) পরে প্রধানমন্ত্রীর কাছে দক্ষিণ চান পাঠক। টাকা-পয়সা তাঁর চাই না। ধনদৌলতের কোনও আবদারও করেননি তিনি। এতবড় কাজের জন্য তিনি যা দক্ষিণা সেদিন চেয়েছিলেন তা জানলে অবাক হবেন। এমন এক দক্ষিণা যা হিন্দুত্ববাদীদের দীর্ঘদিনের কামনা। মোদির কাছে তাঁর দাবি, গোটা দেশে তিনি যেন গো-হত্যা নিষিদ্ধ করে দেন। আইন প্রনয়ণই হবে তাঁর কাছে দক্ষিণার সমান।
পণ্ডিত গঙ্গাধর পাঠক প্রধানমন্ত্রীকে বলেছেন, তিনি গোটা দেশের নাগরিকদের মুখপাত্র হয়ে এমনটা দাবি করছেন। তাঁর মতে, দেশের সিংহাভাগ মানুষই গো-হত্যা নিষিদ্ধ করার পক্ষে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গণতন্ত্রের রক্ষা করার পাশাপাশি হিন্দু ধর্মের সেবাও করেছেন। একজন হিন্দু পুরোহিত হিসাবে তাই তিনি গর্বিত। যদিও মুঙ্গেরের বাসিন্দা গঙ্গাধর নিজে মুখে প্রধানমন্ত্রীর কাছে এই আবদার রাখেননি। ভূমিপুজোর সময় এই আবদার করলে পুজোর পরিবেশ যাতে নষ্ট না হয়, তাই পুজোর পর সংবাদমাধ্যমে নিজের দাবির কথা জানিয়েছেন গঙ্গাধর। তিনি চাইছেন, যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) যেমন উত্তরপ্রদেশে গো-হত্যার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন, তেমনই প্রধানমন্ত্রীও যেন সারা দেশে আইন করে এই পাপ বন্ধ করেন।
[আরও পড়ুন: মসজিদ উদ্বোধনে যেতে নারাজ যোগী আদিত্যনাথ, ক্ষমা চাইতে বলল সমাজবাদী পার্টি]
এদিকে, রাম মন্দির নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত পোস্টের জেরে গ্রেপ্তার হলেন উত্তরপ্রদেশের এক চিকিৎসক-সহ ৩ জন। ধৃত চিকিৎসক পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) নামে একটি রাজনৈতিক দলের প্রাক্তন নেতা হওয়ার পাশাপাশি বর্তমানে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার (SDPI) মিডিয়া ইনচার্জের দায়িত্ব সামলাচ্ছেন।
[আরও পড়ুন: এবার কাশী-মথুরা ‘মুক্ত’ করতে হবে, আন্দোলন গড়ে তোলার ডাক আখাড়া পরিষদের]
সর্বশেষ খবর
-
সিপিএম-আরএসপি দ্বন্দ্ব চরমে! চূড়ান্ত হলো না দুই কেন্দ্রে উপনির্বাচনের প্রার্থী
-
‘নিখোঁজ’ বিডিও কীভাবে পাচ্ছেন বেতন? প্রশান্ত বর্মনের মামলায় সিআইডিকে ‘ভর্ৎসনা’ হাই কোর্টের
-
তসলিমার বক্তৃতা নিয়ে প্রশ্ন স্কুলের পরীক্ষায়! ‘লেখাকে অত সহজে নির্বাসিত করা যায় না’, খোঁচা লেখিকার
-
মণ্ডপের বদলে এবার গঙ্গাতেই প্রতিমা নিরঞ্জন, বিতর্ক কাটিয়ে এবার থিমে কোন চমক দেবে টালা প্রত্যয়?
-
শেফালির ঝড়, দীপ্তির দুরন্ত ঘূর্ণি! বাংলাদেশকে উড়িয়ে ১০ এশিয়া কাপের ১০ আসরেই ফাইনালে ভারত