সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম একসময় মায়ানমারের অংশ ছিল। এমনই বিস্ফোরক দাবি করলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বাল। তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে সেরাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বললেন, যাঁদের এই সব বিষয়ে জ্ঞান নেই তাঁদের উচিত চুপ করে থাকা।
সংবিধানের ৬এ ও নাগরিকত্ব আইন ১৯৫৫-কে চ্যালেঞ্জ করে একাধিক পিটিশন জমা পড়েছিল। গত ৫ ডিসেম্বর সেগুলোর শুনানি ছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেখানেই সিব্বল (Kapil Sibbal) দাবি করেন, একসময় মায়ানমারের (তৎকালীন বর্মা) অংশ ছিল উত্তর-পূর্বের রাজ্যটি। পরে তা ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়। তিনি বলেন, ”১৮২৪ সালে অসম ব্রিটিশদের হাতে চলে যায়। যখন তারা ওই ভূখণ্ডের একটা অংশ দখল করে নিয়েছিল।”
[আরও পড়ুন: মোমবাতির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ৬, বিপুল ক্ষয়ক্ষতি]
এমন দাবির প্রতিবাদ করেন হিমন্ত বিশ্বশর্মা (Himanta Sarma)। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ”যাঁদের কোনও জ্ঞান নেই, তাঁদের কথা বলাই উচিত নয়। অসম কোনওদিনই মায়ানমারের অংশ ছিল না। বহুদিন সেই দেশের সঙ্গে সংঘাত ছিল। এটাই একমাত্র সম্পর্ক। আমি তো কোনও তথ্য পাইনি, যেখানে বলা আছে মায়ানমারের অংশ ছিল অসম।”
[আরও পড়ুন: UNESCO তকমা পাওয়ার পরেই বর্ণাঢ্য উদযাপন, গরবায় মাতল নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যার!]
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক