মুসলিম তরুণীর সঙ্গে প্রেম সন্দেহে হিন্দু যুবককে বেধড়ক মার। কর্নাটকের কোপ্পলা জেলার ঘটনা। বাসস্ট্যান্ড তরুণী এবং তাঁর মায়ের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন ওই যুবক। তখনই তাঁকে ঘিরে ধরে মুসলিম সম্প্রদায়ের একদল মানুষ। তারা বেধড়ক মারধার করে যুবককে। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, বাসাপাট্টানা গ্রামের বাসিন্দা দম্পতি আজমের ও আফিয়ার মধ্যে ঝগড়া হয়। এর পর দুই সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান আফিয়া। এর পর স্ত্রীকে বুঝিয়ে ফিরিয়ে আনতে প্রতিবেশী যুবক ভেঙ্কটেশকে অনুরোধ করেন আজমের। সেই কারণেই বাসস্ট্যান্ডে গিয়েছিলেন যুবক। যখন আফিয়ার সঙ্গে কথা বলছিলেন ভেঙ্কটেশ, তখনই তার উপর হামলা চালয় একদল যুবক।
যদিও স্থানীয় কেউ কেউ ওর মধ্যেই বলার চেষ্টা করেন, ভেঙ্কটেশ ও আফিসায় প্রতিবেশী। উন্মত্ত যুবকের দল কোনও কথাই শোনেনি। তারা বেধড়ক মারধর করে ভেঙ্কটেশকে। পরে পুলিশ জখম যুবককে উদ্ধার করে। এই ঘটনায় বেশ কয়েক জনের অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। পরে থানায় হাজির হয়ে পালটা জখম ভেঙ্কটেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে চায় অভিযুক্তরা। যদিও পুলিশ সেকথা শোনেনি। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের