সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের অভিযোগের মোক্ষম জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কিরেণ রিজিজু জানালেন, ভারতে হিন্দুদের সংখ্যা ক্রমশই কমছে৷ টুইট করে সোমবার তিনি এই কথা জানিয়েছেন৷
ঘটনার সূত্রপাত অরুণাচল প্রদেশ কংগ্রেস কমিটির অভিযোগকে ঘিরে৷ তাদের বক্তব্য, বিজেপি ইচ্ছাকৃতভাবে অরুণাচল প্রদেশকে হিন্দু রাজ্যে পরিণত করতে চাইছে৷ এই অভিযোগের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজু টুইট করে বলেন, “ভারতে হিন্দুদের সংখ্যা কমছে, কারণ হিন্দুরা জোর করে কাউকেই ধর্মান্তরিত করে না৷”
Hindu population is reducing in India because Hindus never convert people. Minorities in India are flourishing unlike some countries around. pic.twitter.com/W4rZnk1saM
— Kiren Rijiju (@KirenRijiju) February 13, 2017
তাঁর অভিযোগ, অতি উৎসাহিত হয়ে কংগ্রেস প্ররোচনামূলক দাবি করছে৷ হিন্দুরা কখনই জোর করে কাউকে নিজেদের ধর্ম গ্রহণ করতে বলে না৷ আর তাই ভারতে সংখ্যালঘুদের জন্মের হার বিস্ফোরক হারে বাড়ছে৷ কোনও প্রতিবেশী রাষ্ট্রে এরকম দ্রুতহারে সংখ্যালঘুরা বাড়ছেন না৷
কিরেণ রিজিজু নিজেও অরুণাচলের ভূমিপুত্র৷ যেখানে গত এক বছর ধরে রাজনৈতিক ডামাডোল চলছে৷ মাত্র এক বছরে সেখানে চারবার মুখ্যমন্ত্রী বদল হয়েছে৷ বর্তমান মুখ্যমন্ত্রী তাকাম পারিও গত ডিসেম্বরে বিজেপি-পিপিএ জোট সরকার গঠন করেছে৷ কংগ্রেসের অভিযোগ, এই ডামাডোল তৈরির পিছনে বিজেপির হাত রয়েছে৷ কংগ্রেসের আরও অভিযোগ, কিরেণ রিজিজু নিজের রাজ্যের জন্য কিছু তো করছেনই না, বরং রাজ্যের স্থিতাবস্থা নষ্ট করছেন৷
Congress has given a statement saying that Modi ji is converting Arunachal Pradesh into a Hindu state, very wrong: Kiren Rijiju,MoS Home pic.twitter.com/TtpKK0Qfsl
— ANI (@ANI_news) February 13, 2017
সর্বশেষ খবর
-
স্কুলের বাইরে ছাত্রীদের সামনে হস্তমৈথুন! যুবককে পাকড়াও করল ছাত্ররা, হইচই মালদহে
-
কাশ্মীরে সরকার ভাঙার ষড়যন্ত্র বিজেপির! ‘শীর্ষ নেতাকে ৩০ কোটির টোপ’, বিস্ফোরক ওমর আবদুল্লা
-
জেলা সংগঠন ভাঙনে জর্জরিত মমতা! নেত্রীর ঘনিষ্ঠরাই এবার ঋতব্রত শিবিরের দায়িত্বে
-
২১ জুলাইয়ের অনুমতি পেল ঋতব্রত শিবির! সোম থেকে গান্ধী মূর্তি এলাকায় প্রস্তুতি শুরু ‘আসল’ তৃণমূলের
-
৭ বছরের শিশুকে ধর্ষণ করে খুন! মলের বেসমেন্টে ছুড়ে ফেলা হল দেহ, উত্তরপ্রদেশে চাঞ্চল্য