সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশ্যে এল দুই সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল মুজাহিদিন এবং আল কায়দার গোষ্ঠীদ্বন্দ্ব। কাশ্মীরে আল কায়দা প্রধান জাকির মুসাকে নিয়েই ঝামেলার সূত্রপাত। জাকির মুসা আসলে ভারতের এজেন্ট, ‘কাশ্মীরি’দের হত্যা করতে সে ভারতীয় সেনাকে সাহায্য করছে। এমনটাই অভিযোগ হিজবুলের। এমনকী মুসাকে মেরে ফেলার জন্য সোপিয়ান জেলার রাস্তায় রাস্তায় হুমকি পোস্টারও পড়েছে।
[জঙ্গিদের হাওয়ালা মারফত টাকা জোগাচ্ছে রোহিঙ্গারা, উদ্বিগ্ন কেন্দ্র]
জাকির মুসা ওরফে জাকির রশিদ ভাট প্রথম দিকে হিজবুলেরই সদস্য ছিল। কিন্তু চলতি বছর মে মাসে হুরিয়ত নেতাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয় সে। কাশ্মীরকে ‘রাজনৈতিক সমস্যা’ বলে অভিহিত করায় বিচ্ছিন্নতাবাদীদের প্রকাশ্যে রাস্তায় ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়ার কথা বলেছিল সে। এরপরই হিজবুলের সঙ্গে দূরত্ব শুরু হয় মুসার। জুলাই মাসে জঙ্গিগোষ্ঠী আল কায়দা ঘোষণা করে, জাকির মুসাই কাশ্মীরে আল কায়দার হয়ে ‘গাজা-এ-হিন্দ’ গঠন করবে। সমস্ত সন্ত্রাসী হামলা এবং নাশকতামূলক কার্যকলাপগুলের নেতৃত্ব দেবে সে। আল কায়দা সমর্থিত চ্যানেল গ্লোবাল ইসলামিক মিডিয়া ফ্রন্টে সেকথা ঘোষণাও করা হয়। বলা হয়, বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে ‘জিহাদ’-এর পতাকা বহন করবে জাকির মুসা।
[রোজ ২০ জনের সঙ্গিনী, বোনকে উদ্ধার করল দিদি]
আর এবার সেই মুসাকে নিয়েই দুই জঙ্গিগোষ্ঠীর মধ্যে সংঘাত চরম আকার নিল। সোপিয়ানের বিভিন্ন রাস্তায় পড়া উর্দু পোস্টার অনুযায়ী, ২৩ বছর বয়সী মুসা ভারতীয় সেনার কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ নিয়েছে। তার বিনিময়ে নিরীহ কাশ্মীরিদের হত্যার জন্য সেনাকে সাহায্য করছে। ভারত সরকারের সঙ্গেও হাত মিলিয়েছে এই বিশ্বাসঘাতক। এমনকী হুরিয়তকেও মিথ্যে বলে দাবি করেছে সে। আর তাই তাকে খুঁজে মেরে ফেলা হোক।
[পুজোর ঠিক আগেই ভেঙে পড়ল বিশ্বের ‘সবথেকে উঁচু’ দুর্গা]
সর্বশেষ খবর
-
তৃণমূলের ‘শূন্যস্থানে’ যেন না আসে ‘ভণ্ড’ কমিউনিস্ট, দলকে সতর্কবার্তা তথাগতর
-
বিশ্বভারতীতে ওয়াংচুকের সমর্থনে বিক্ষোভ এসএফআইয়ের, ‘চিনের দালাল’ বলে চড়াও এবিভিপি
-
ইউরোপের বুকে ভারতের জয়ধ্বনি! ব্রাজিলের ক্লাবকে হারিয়ে গোথিয়া কাপ চ্যাম্পিয়ন মিনার্ভা
-
বর্ষারাতের ডিনারে চিরাচরিত খিচুড়ি-ডিমভাজার বদলে হোক সুস্বাদু স্যুপ, রইল ৫ সহজ রেসিপি
-
অধিকৃত কাশ্মীরে পাক সেনার গণহত্যা! পাকিস্তানের কাছে প্রতিটি মৃত্যুর হিসেব চাইল রাষ্ট্রসংঘ