Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ১১ জুলাই ২০২৬

মধুচক্রে ফাঁসিয়ে ব্ল্যাকমেলিং করে তোলাবাজি করত এই মহিলা ডিজে

পুলিশের খপ্পরে পড়ে সটান শ্রীঘরে মক্ষীরানি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৭, ১৩:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৬, ২০১৭, ১৩:৫৯

options
link
মধুচক্রে ফাঁসিয়ে ব্ল্যাকমেলিং করে তোলাবাজি করত এই মহিলা ডিজে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধুচক্রের আসর থেকে আসছিল দেদার টাকা। কিন্তু তাতেও অর্থের লালসা কমেনি। শেষে তাই গ্রাহকদের ফাঁসিয়ে তোলাবাজি করতে গিয়ে কাল হল এই মুম্বইবাসী মহিলা ডিস্ক জকির। পুলিশের খপ্পরে পড়ে সটান শ্রীঘরে। হাই-প্রোফাইল মধুচক্র চালানো এবং তোলাবাজির অভিযোগে ওই মহিলাকে গ্রেপ্তার করা হল। অভিযোগ, যাঁরা দাবিমতো টাকা দিতে পারতেন না তাঁদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনত ওই মহিলা ও তার দল।

[স্ত্রীকে খুন করে খণ্ড-বিখণ্ড দেহ শহরের বিভিন্ন প্রান্তে ছড়াল স্বামী]

উল্লেখ্য, ২০১৬ সালে ডিসেম্বর মাসে এমনই একটি আন্তরাজ্য হাই-প্রোফাইল মধুচক্রের হদিশ পায় পুলিশ। গঠিত হয় স্পেশ্যাল অপারেশন গ্রুপ বা এসওজি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মধুচক্রের গ্রাহকদের আপত্তিকর ভিডিও তুলে সেগুলি দিয়ে তাঁদের ব্ল্যাকমেল করা হত। ভয় দেখিয়ে বিভিন্ন লোকের থেকে প্রায় ১৫ কোটি টাকা হাতিয়ে নেয় ওই মহিলা ও তার সাঙ্গপাঙ্গরা। যাঁরা টাকা দিতে অপারগ তাঁদের বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করা হত। এই চক্রের মূল পাণ্ডা ওই ২১ বছরের মহিলা ডিস্ক জকি। সোমবার আন্ধেরি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার সঙ্গে আরও ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[এবার সঙ্গিনীর সঙ্গে মিলনেও মিলবে নতুনত্বের স্বাদ]

কীভাবে ফাঁস হল এই চক্রের হদিশ? মুম্বইয়ের এক ডাক্তার সুনীত সোনি পুলিশের কাছে প্রথম অভিযোগ জানান। অভিযোগ, গতবছর মার্চে ওই মহিলা ডিজে তাঁকে বুঝিয়ে রাজস্থানের পুস্করের একটি রিসর্টে নিয়ে যায়। সেখানেই তাঁরা রাতে ঘনিষ্ঠ হন। তারপর জয়পুর ফিরে এসেই সোনির কাছে ১ কোটি টাকা দাবি করে ব্ল্যাকমেল করে ওই মহিলা ও তার দল। টাকা না দিলে অন্তরঙ্গ ভিডিও ফাঁস করে দেওয়ার হুমকি দেয় ওই ডিজে। টাকা না দিতে পারায় সোনির বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করে ওই তরুণী। ৭৮ দিন হাজতবাসের পর ছাড়া পান ওই চিকিৎসক। এরপর পুলিশকে সব ঘটনা জানান তিনি। জয়পুরের বাসিন্দা ওই ডিজে মুম্বইয়ে একটি মিউজিক্যাল গ্রুপ খুলে বিভিন্ন হোটেলে নাচ-গানের অনুষ্ঠান করত। সেখান থেকেই বিভিন্ন লোকদের ফাঁদে ফেলে মধুচক্রে নিয়ে যেত সে। তাঁদের ফাঁসিয়ে চলত তোলাবাজি।

[অনলাইনে এই দম্পতির যৌন মিলনের দৃশ্য দেখল গোটা দুনিয়া]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.