সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রেটার কৈলাসে অ্যামিটিভিলের ছায়া৷ একরাশ রহস্য আর আতঙ্ক ভূতুড়ে বাড়িতে পরিণত করেছে হাউস নম্বর ডব্লিউ থ্রি-কে৷
দিল্লির গ্রেটার নয়ডায় অবস্থিত এই বিশাল বাড়িটি ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী৷ শুনলে গা শিউরে উঠবে৷ হাউস নম্বর ডব্লিউ থ্রি বেশ কয়েক বছর ধরে খালিই পড়ে আছে৷ অথচ কোনও পথচারী বা ঘর ছাড়া মানুষ এখানে রাত কাটানোর সাহস করেন না৷ আতঙ্কের বিভীষিকা তাড়া করে বেড়ায় এই বাড়ির আনাচে-কানাচে৷

কী এমন ঘটনা ঘটেছিল এই বাড়িতে? তা জানতে হলে ফিরে যেতে হবে কয়েক বছর আগে৷ এই বাড়িতে তখন এক দম্পতি বাস করতেন৷ বেশ কিছু দিন ধরে তাঁদের দেখা পাওয়া যাচ্ছিল না৷ তাঁদের নিরুদ্দেশ হওয়ার অনেক দিন পর এক তদন্তকারী দল এসে বাড়ির ছাদের জলের ট্যাঙ্ক থেকে সেই দম্পতির পচা-গলা দেহ উদ্ধার করে৷ তদন্তকারীরা মৃতদের আত্মীয় পরিজনদের খবর দেওয়ার চেষ্টা করেন৷ কিন্তু কোনও আত্মীয়ের সন্ধান পাওয়া যায়নি৷ তা সত্ত্বেও হাল ছাড়েনি তদন্তকারী দল৷ খবরের কাগজে এই সংবাদটি ছাপিয়ে আত্মীয়ের খোঁজ করা হয়৷ ব্যস, একটা আস্ত বাড়ি পাওয়ার লোভে অনেকেই নিজেদের মৃত দম্পতির আত্মীয় বলে দাবি তোলেন৷ কিন্তু উপযুক্ত প্রমাণ না দিতে পারায় সকলকেই ফিরে যেতে হয়েছিল৷
হাউস নম্বর ডব্লিউ থ্রি এখন দেশের ভূতুড়ে বাড়িগুলির মধ্যে একটি৷ আর এখানে আসতে সাহস করেন না কেউই৷ কারণ সেই ঘটনার পর থেকে নানা ধরনের অদ্ভূত ঘটনা ঘটে এখানে৷ স্থানীয়রা জানিয়েছেন, বাড়ি থেকে অস্বাভাবিক কিছু শব্দ ভেসে আসে৷ এমনকী কখনও কখনও তা এতটাই ভয়ঙ্কর হয় যে অনেকেই ভয়ে চিৎকার করে ওঠেন৷ শুধু তাই নয়৷ পথচলতি অনেকে বাড়ির আশে-পাশে অদ্ভূত ধরনের ছায়াও দেখেছেন৷
তাই পরিত্যক্ত এই বাড়ির ধারে কাছেও আজ আর কেউ যান না৷ নিজেকে ভালবাসলে আপনিও যাবেন না৷
সর্বশেষ খবর
-
সড়কপথে মাত্র ৬ ঘণ্টায় কলকাতা থেকে বারাণসী, তৈরি হচ্ছে ৬ লেনের এক্সপ্রেসওয়ে
-
৬০ পেরলেই সাবধান! ফ্লুয়ের মরশুমে এই ৪ টিকা না নিলে বাড়তে পারে বিপদ
-
রাতের হাসপাতালে ৪ লক্ষের গয়না ভর্তি ব্যাগ লুট! তদন্তে নেমে চারপেয়ে ‘চোর’ ধরল পুলিশ, ভাইরাল ভিডিও
-
অধীরকে এড়িয়ে কংগ্রেসের পথে প্রাক্তন বিধায়ক! ‘রাজনীতি তো এখানেই করবেন’, হুঙ্কার মুর্শিদাবাদের ‘রবিনহুডে’র
-
যুগলবন্দিতে লঙ্কান ব্যাটারকে বোকা বানালেন পন্থ-সুথার, বাহবা দিচ্ছে নেটদুনিয়া