সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এপ্রিল মাস পড়তে না পড়তেই শুরু হিসেব-নিকেষ৷ হিসেব শুধু আয় কিংবা ব্যায়ের নিরিখেই নয় শিক্ষার নিরিখেও৷ এই হিসেবেই দেশের সেরা ১০০টি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাছল কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রক৷
কপিলের অনুষ্ঠানে আর ফিরবেন না সুনীল, নিশ্চিত করলেন রাজু
যার মধ্যে দেশের প্রথম দশটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট তালিকায় ঠাঁই পেয়েছে-
- আইআইএসসি, বেঙ্গালুরু
- আইআইটি, মাদ্রাজ
- আইআইটি, বম্বে
- আইআইটি, খড়গপুর
- আইআইটি, দিল্লি
- জেএনইউ, দিল্লি
- আইআইটি, কানপুর
- আইআইটি, গুয়াহাটি
- আইআইটি, রুরকি
- আইআইটি, বারাণসী
‘আদিত্যনাথের জন্যই এখনও পাকিস্তান হয়ে যায়নি উত্তরপ্রদেশ’
প্রথম দশটি বিশ্ববিদ্যালয় হল –
- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু
- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি
- বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, বারাণসী
- জওহরলাল নেহেরু সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ, বেঙ্গালুরু
- যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা
- আন্না বিশ্ববিদ্যালয়, চেন্নাই
- হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, তেলেঙ্গানা
- দিল্লি বিশ্ববিদ্যালয়
- অমৃতা বিশ্ব বিদ্যাপিঠম, কোয়েম্বাটুর, তামিলনাড়ু
- সাবিত্রীবাঈ ফুলে পুনে বিশ্ববিদ্যালয়, মহারাষ্ট্র
আইএস কবল থেকে উদ্ধার ৩৩ ভারতীয়
প্রথম দশটি কলেজ –
- মিরান্ডা হাউস, দিল্লি
- লোয়োলা কলেজ, মাদ্রাজ
- শ্রীরাম কলেজ অফ কমার্স, নিউ দিল্লি
- বিশপ হেবার কলেজ, তিরুচিরাপল্লি
- আত্মারাম সনাতন ধর্ম কলেজ, নিউ দিল্লি
- সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
- শেডি শ্রীরাম কলেজ ফর ওম্যান, নিউ দিল্লি
- দয়াল সিং কলেজ, নিউ দিল্লি
- দীনদয়াল উপাধ্যায় কলেজ, নিউ দিল্লি
- ওম্যান ক্রিশ্চিয়ান কলেজ, মাদ্রাজ
নস্টালজিয়া উসকে ফিরছে গব্বর সিং, কীভাবে জানেন?
প্রতিবছরই এই ব়্যাঙ্কিং হয়ে থাকে৷ তবে এবারে এর পরিসর বেড়েছে৷ ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের এ মানদণ্ডে শামিল হয়েছে নতুন ৮০০টি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউট৷ তবে বিতর্ক দানা বেঁধেছে সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জেএনইউ দ্বিতীয় নম্বরে স্থান পাওয়ায়৷ গত কয়েকদিনে নানা বিতর্কে জেরবার হয়েছে দিল্লির বিশ্ববিদ্যালয়টি৷ বারবার উঠেছে সংবাদের শিরোনামে৷ এরপরও দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে জেএনইউ’র দ্বিতীয় স্থানে উঠে এল তা নিয়ে উঠছে প্রশ্ন৷ তবে, এর মধ্যে অবশ্যই বাংলার নজর কেড়েছে আইআইটি খড়গপুর, সেন্ট জেভিয়ার্স কলেজ ও যাদবপুর বিশ্ববিদ্যালয়৷
সর্বশেষ খবর
-
‘টক্সিক’এ রগরগে যৌনতা! কিয়ারাকে কটাক্ষ করতেই সিদ্ধার্থের সমর্থন ‘কেরিয়ারের সেরা অভিনয়’
-
অজুহাত নয়, রাত ১১টাতেও শরীরচর্চা! ফাঁস রাহুল গান্ধীর ফিট থাকার ‘ফর্মুলা’
-
মাসিক ভাতা ও বিনামূল্যে বাসযাত্রার সুযোগ, ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে ক্ষোভ, ‘ছাত্রসমাজের প্রতি উনি উদাসীন’, প্রতিবাদে ৪৫০ আইন পড়ুয়া
-
অ্যালগরিদমে বদল চাই, ‘রোডম্যাপ’ জমা দেওয়ারও নির্দেশ, মেটায় লাগাম টানতে কড়া কেন্দ্র!