সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে ছাগলে কি না খায়! তা কী কী খায় সে তালিকা দিয়েওছিল বটে সুকুমার রায়ের ব্যাকরণ সিং। সেখানে অবিশ্যি ২০০০ টাকার নোটের উল্লেখ ছিল না, থাকার কথাও নয়। কিন্তু ছাগল যে তাও খায় তারই প্রমাণ মিলল সাম্প্রতিক এক ঘটনায়। দু’হাজার টাকার প্রায় ৩৩ খানা নোট চিবিয়ে খেল এক ছাগল।
ঘটনায় হতবাক উত্তরপ্রদেশের কনৌজের সরবেশ কুমার পাল। তাঁরই ৬৬,০০০ টাকার নতুন নোট খেয়ে ফেলল পোষ্য ছাগল।
[পরকীয়ার জেরে জামাইবাবুর বোনের মাথায় সিঁদুর দিল যুবক]
জানা গিয়েছে, বেশ কয়েক দিন ধরেই সরবেশ কুমারের বাড়ি মেরামতির কাজ চলছিল। তাই ইট কেনার জন্য ২ হাজার টাকা নোটে ৬৬ হাজার টাকা আলাদা করে রেখেছিলেন তিনি। সেই নোটই চলে গেল তাঁর পোষা ছাগলের পেটে। কোনওমতে দু’টি ২ হাজার টাকার নোট বাঁচাতে পেরেছেন সরবেশ। কিন্তু সেই নোট দু’টির হাল খুবই খারাপ। সরবেশ জানান, ‘আমার প্যান্টের পকেটে টাকাগুলি রাখা ছিল। আমি স্নান করতে গিয়েছিলাম। সেই সুযোগে নোটগুলি চিবোতে শুরু করে ছাগলটি। পরে মুখের লালায় ভেজা অবস্থায় দু’টি ২ হাজার টাকার নোট উদ্ধার করতে পেরেছি।’
[জানেন, কেন এই ভারতীয়র কোনও নাম নেই?]
ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরাই তো বটেই, আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ আসছেন ছাগলটিকে দেখতে। নানারকম পরামর্শও দিচ্ছেন তাঁরা। সরবেশ জানান, কেউ কেউ তো বলছেন ছাগলটিকে ওষুধ খাইয়ে বমি করানোর ব্যবস্থা করাতে। যাতে টাকাগুলি উদ্ধার করা যায়। অনেকে আবার ছাগলটিকে কসাইয়ের কাছে বিক্রি করে দিতে বলছেন। সরবেশের এক প্রতিবেশী ছাগলটিকে পুলিশে দেওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন।
[হিন্দুকে বিয়ে, অন্তঃসত্ত্বা মুসলিম যুবতীকে পুড়িয়ে মারল পরিবার]
তবে আর্থিক ক্ষতি হলেও প্রিয় পোষ্যটিকে শাস্তি দিতে একেবারেই মন চাইছে না সরবেশের। তিনি ও তাঁর স্ত্রী জানাচ্ছেন, ‘নিজেদের পোষ্যের প্রতি তো আর নিষ্ঠুর হওয়া যায় না। ও আমাদের কাছে সন্তানের মতো। ‘
সর্বশেষ খবর
-
‘থ্রি ইন ওয়ান’! দু’পক্ষের সন্তান নিয়ে মধুচন্দ্রিমায় ‘পারফেক্টশনিস্ট’ আমির
-
আজ উত্তরের ৫ জেলায় জারি কমলা সতর্কতা, রথে ভাসবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ
-
‘অবৈধ সরকার চলছে’, হাসিনার মৃত্যুদণ্ড প্রসঙ্গে তারেক প্রশাসনকে নিশানা দিলীপের
-
‘সহজতম’ প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে সেমিফাইনালে আর্জেন্টিনা! কী বলছেন স্কালোনি?
-
চুরির ‘অপবাদে’ বালককে হাত-পা বেঁধে মার, বস্তায় ভরে নদীতে ফেলার চেষ্টা!