Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Allahabad High Court

‘মৃত্যুর পরও স্ত্রীর প্রতি দায়িত্ব স্বামীর’, খোরপোশ মামলায় পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের

স্ত্রীর ভরণপোষণ-বাবদ অর্থ দেওয়া স্বামীর দায়িত্ব। স্বামীর মৃত্যুর পরও সেই দায়িত্ব বজায় থাকে। সে ক্ষেত্রে স্বামীহারা সদ‌্য বিধবা, তাঁর শ্বশুরের কাছ থেকে খোরপোশ চাইতে পারেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৫:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৫:০৮

options
link
‘মৃত্যুর পরও স্ত্রীর প্রতি দায়িত্ব স্বামীর’, খোরপোশ মামলায় পর্যবেক্ষণ এলাহাবাদ হাই কোর্টের zoom
এলাহাবাদ হাই কোর্ট। ফাইল ছবি।

স্ত্রীর ভরণপোষণ-বাবদ অর্থ দেওয়া স্বামীর দায়িত্ব। স্বামীর মৃত্যুর পরও সেই দায়িত্ব বজায় থাকে। সে ক্ষেত্রে স্বামীহারা সদ‌্য বিধবা, তাঁর শ্বশুরের কাছ থেকে খোরপোশ চাইতে পারেন। একটি মামলার সূত্র ধরে এমনটাই জানিয়েছে এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)।

মামলাটি আগে ফ‌্যামিলি কোর্টে উঠেছিল। সেখানে স্বামী অভিযোগ করেছিলেন যে তাঁর স্ত্রী মিথ‌্যা তথ‌্য দিয়েছেন। আর সেই অভিযোগের ভিত্তিতে স্বামী, স্ত্রীর বিরুদ্ধে আইনি লড়াই শুরু করারও উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু আদালত তাঁর আবেদন খারিজ করে দেয়। এর পর স্বামী এলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন। কিন্তু সেখানেও এলাহাবাদ হাই কোর্টের বিচারপতি অরিন্দম সাহা এবং বিচারপতি সত‌্যবীর সিংয়ের বেঞ্চ সাফ জানিয়ে দেয়, ‘‘স্ত্রীকে খোরপোশ দেওয়ার দায়িত্ব স্বামীরই থাকে। আর তা স্বামীর মৃত্যুর পরও বজায় থাকে। আইন অনুযায়ী, স্বামীহারা স্ত্রী তাঁর শ্বশুরের কাছে খোরপোশ চাইতে পারেন।’’

Advertisement

বেঞ্চ সাফ জানিয়ে দেয়, ‘‘স্ত্রীকে খোরপোশ দেওয়ার দায়িত্ব স্বামীরই থাকে। আর তা স্বামীর মৃত্যুর পরও বজায় থাকে। আইন অনুযায়ী, স্বামীহারা স্ত্রী তাঁর শ্বশুরের কাছে খোরপোশ চাইতে পারেন।’’

আদালতে দায়ের করা আবেদনে স্বামী দাবি করেছিলেন যে, তাঁর স্ত্রী একাধিক ভুল তথ‌্য খোরপোশ চাইতে গিয়ে দিয়েছেন। যেমন তিনি চাকুরিজীবী হলেও জানিয়েছেন যে, তিনি গৃহবধূ। আবার স্ত্রীর নামে না কি তাঁর নিজের বাবা, আগে থেকেই এফডি বাবদ বিভিন্ন ব‌্যাঙ্কে ২০ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছেন। কাজেই স্ত্রীর আর আলাদা করে তাঁর কাছ থেকে খোরপোশ চাওয়া অর্থহীন। অথচ তাৎপর্যপূর্ণভাবে, এই সমস্ত দাবি তুললেও কোনওটির পক্ষেই কোনও প্রামাণ‌্য তথ‌্য বা নথি আদালতে পেশ করতে পারেননি স্বামী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.