সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী যাচ্ছিলেন বিউটি পার্লার। আপত্তি ছিল স্বামীর। তিনি তাঁকে যেতে দেননি পার্লারে। এরপরই অভিমানে গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী। এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী হল মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোর।
ঠিক কী হয়েছিল? ৩৪ বছরের রিনা যাদব ও তাঁর স্বামী বলরাম শহরের স্কিম নম্বর ৫১-এর বাসিন্দা। ১৫ বছরের দাম্পত্য জীবন তাঁদের। আত্মীয়দের দাবি, নিয়মিতই ঝগড়া হত দু’জনের। ঘটনার দিনও তাঁদের মধ্যে বচসা বাঁধে রিনার বিউটি পার্লার যাওয়া নিয়ে। কিন্তু সেই আপত্তির কারণ যে এমন গুরুতর হয়ে উঠবে তা কেউই ভেবে উঠতে পারছেন না।
[আরও পড়ুন: ২৫০ বাইকের হদিশ নেই, ফের কোটি টাকার গাড়ি কিনল বঙ্গ বিজেপি]
সাব ইন্সপেক্টর উমাশংকর যাদব জানাচ্ছেন, ”ওই মহিলার স্বামী তাঁকে বিউটি পার্লার যেতে বারণ করেন। এরপরই তিনি ঘরের সিলিং পাখায় দড়ি বেঁধে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটিকে সমস্ত দিক থেকে খতিয়ে দেখা হচ্ছে।” ঘটনা নিয়ে মুখ খুলেছেন মৃতার স্বামীও। তাঁর কথায়, ”আমি ওকে বিউটি পার্লার যেতে বারণ করেছিলাম। সবই পুলিশকে জানিয়েছি।” পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অস্বাভাবিক মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
[আরও পড়ুন: মামলা হাতছাড়া হওয়ায় ‘মনখারাপ’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের, কী বলছে বিরোধী দলগুলি?]
সর্বশেষ খবর
-
স্বমেজাজে কিম! মার্কিন সামরিক মহড়ার পরই ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং, রেগে আগুন দক্ষিণ কোরিয়া
-
পশ্চিম সিকিমে ফের ভূমিধস, অবরুদ্ধ রিম্বি-খেচুপরি সড়ক, আতঙ্কে স্থানীয়রা
-
২০ বছরের সশস্ত্র সংগ্রামে ইতি! স্বামী মদনের ডাকে বাংলায় আত্মসমর্পণের পথে মাওবাদী জবাও
-
‘পালালেও লুকোতে পারবে না’, কাশ্মীরে সেনা অভিযানে খতম জইশ জঙ্গি, উদ্ধার অত্যাধুনিক M4 রাইফেল
-
প্রদীপকে সরিয়ে মিতা! জেলা সভাপতি বদল হতেই অশান্তির ‘কালো মেঘ’ প্রদেশ কংগ্রেসে