Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

কিশোরীকে নগ্ন করে অত্যাচারের ভিডিও তুলল প্রাক্তন প্রেমিক

মেয়েটির শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে আঘাত করে অভিযুক্ত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০১৯, ১৩:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৯, ২০১৯, ১৩:৪৬

options
link
কিশোরীকে নগ্ন করে অত্যাচারের ভিডিও তুলল প্রাক্তন প্রেমিক zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক  ১৭ বছরের এক কিশোরীকে নগ্ন করে অত্যাচারের ভিডিও তোলার অভিযোগ উঠল প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। ইন্টার মিডিয়েটের ছাত্র ১৯ বছরের অভিযুক্ত যুবকটি কিশোরীটির শরীরের বিভিন্ন জায়গায় ব্লেড দিয়ে আঘাতও করে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার রাজধানী হায়দরাবাদের লোয়ার ট্যাঙ্ক বাঁধ এলাকার ডি বি আর মিল সংলগ্ন একটি নির্জন জায়গায়। কিশোরীটির পরিবার থানায় অভিযোগ জানানোর পর বিষয়টির কথা প্রকাশ্যে আসে।

হায়দরাবাদ সেন্ট্রাল জোনের ডিসিপি পি বিশ্ব প্রসাদ বলেন,”৩ মার্চ রাতে ডোমালগুড়ার বাসিন্দা পলিটেকনিকের ওই ছাত্রী বাড়ি থেকে বেরিয়ে ডি বি আর মিলের কাছে অভিযুক্তের সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেসময় অভিযুক্ত যুবক অন্য ছেলের সঙ্গে কিশোরীটি সম্পর্ক তৈরি করেছে অভিযোগ জানিয়ে তাকে নগ্ন করে শারীরিক অত্যাচার চালায়। ব্লেড দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে পুরো বিষয়টি ভিডিও করতে থাকে। অত্যাচারিত মেয়েটি কাঁদতে কাঁদতে তার কাছে তা থামানো অনুরোধ জানালেও সে কোন কথা শোনেনি।”

Advertisement

পরে সমস্ত ঘটনাটি অন্য এক বন্ধুকে জানায় মেয়েটি। ৬ তারিখ রাতে সেই বন্ধুটি আর চারজনকে নিয়ে এসে ডি বি আর মিলের কাছে পাকড়াও করে অভিযুক্ত যুবককে। মেয়েটির সঙ্গে দেখা করার জন্য ওই যুবক তখন ওখানেই দাঁড়িয়ে ছিল। যুবকটি আটক করে তার মোবাইলে থাকা মেয়েটিকে অত্যাচারের ভিডিও ডিলিট করেও দেওয়া হয়। কিন্তু, তার একটা কপি সোশ্যাল মিডিয়াতে ততক্ষণে ছড়িয়ে পড়েছে। বর্তমানে অভিযুক্ত যুবকের সন্ধানে তল্লাশি চালানোর পাশাপাশি ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে কে বা কারা পোস্ট করল তা খোঁজার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও শিশু নির্যাতন আইনে মামলাও দায়ের করা হয়েছে।

নির্যাতিত ওই কিশোরীটির অভিযোগ, অতীতে ঘনিষ্ঠ সম্পর্কের সুযোগ নিয়ে তার সঙ্গে যৌন সঙ্গম করে ওই যুবক। এরপর ৩ মার্চ জোর করে তার পোশাক খুলিয়ে মারধর করার সঙ্গে সঙ্গে তার ভিডিও তোলে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.