সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজীব গান্ধী হায়দরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর৷ প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে বিশাল এই বন্দর দিয়ে৷ ওড়ে সরকারি-বেসরকারি একাধিক বিমান৷ কিন্তু যাওয়ার পথে কখনও খেয়াল করেছেন কি বিশাল এই বিমানবন্দর যতটা সুন্দর ততটাই ভাল এর পরিষেবা৷ জাতীয়-আন্তর্জাতিক উড়ানে যাঁরা যাতায়াত করেন, তাঁরাও মানেন এর পরিষেবার গুণ৷ পরিষেবার জোরেই এবার আন্তর্জাতিক শিরোপা পেল হায়দরাবাদের এই ব্যস্ততম বিমানবন্দর৷ এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল-এয়ারপোর্ট সার্ভিস কোয়ালিটির নিরিখে পরিষেবার বিচারে বিশ্বের বিমানবন্দরগুলির মধ্যে সেরার তকমা পেল হায়দরাবাদ বিমানবন্দরই৷
দরজা বন্ধ করে ছাত্রীদের পোশাক পাল্টানোয় বাধা কলেজ অধ্যক্ষের
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে চলা এই বিমানবন্দরের পরিষেবার ব্যাপক হারে উন্নতি হয়েছে ২০০৯ থেকে ২০১৬ সালের মধ্যে৷ এর জন্য নিজেদের যাত্রী, কর্মী ও বিমানের কর্মীদের ধন্যবাদ জানানো হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে৷ ২৭ মার্চ মরিশাসে আনুষ্ঠানিক ভাবে সম্বর্ধনা দেওয়া হবে হায়দরাবাদ বন্দরকে৷ থাকবে কনফারেন্স ও প্রদর্শনীর ব্যবস্থা৷
ফুচকা খেতে গিয়ে ৫ লক্ষ টাকা খোয়ালেন এক যুবক
সর্বশেষ খবর
-
‘তুষ্টিকরণে চাপা পড়েছিল উন্নয়ন’, সনাতনীদের অনুষ্ঠানে বাংলার ইতিহাস স্মরণ শুভেন্দুর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক