সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই নাবালক সন্তানকে খুন করে সস্ত্রীক আত্মঘাতী অধ্যাপক! ভয়াবহ এই ঘটনা ঘটেছে সোমবার রাতে হায়দরাবাদের হাবসিগুড়ায়। মঙ্গলবার এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে পুলিশের তরফে। মৃতদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। পুলিশের দাবি, প্রথমে সন্তানদের গলা টিপে হত্যা করেন ওই দম্পতি। এরপর পাশের ঘরে গিয়ে আত্মঘাতী হন তাঁরা।
ওসমানিয়া ইউনিভার্সিটি থানার পুলিশ আধিকারিক এন রাজেন্দ্র বলেন, হাবসিগুড়ার রবীন্দ্রনগর কলোনিতে বাস করত ওই পরিবার। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ প্রতিবেশীদের থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর বাড়ির মধ্য থেকে উদ্ধার করা হয় চারজনের দেহ। প্রাথমিক তদন্তে অনুমান, দুই সন্তানের গলা টিপে খুন করার পর আত্মঘাতী হয়েছেন দম্পতি। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, এই সুইসাইড নোটটি মৃত যুবকের লেখা। যেখানে ওই যুবক দাবি করেছেন, দীর্ঘদিন ধরে শারীরিক নানা অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার উপর চাকরি হারানোর জেরে চরম আর্থিক সমস্যায় জর্জরিত ছিলেন। যার জেরেই গোটা পরিবারকে খুন করে আত্মঘাতী হন তিনি।
পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতদেহ উদ্ধার করে ইতিমধ্যেই গান্ধী হাসপাতালে পাঠানো হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের দাবি, এই পরিবার আদতে মেহবুবনগর জেলার মুকুরাল্লা গ্রামের বাসিন্দা। বছরখানেক আগে হাবসিগুড়াতে আসেন তাঁরা। পূর্বে একটি বেসরকারি কলেজে লেকচারার হিসেবে চাকরি করতেন তিনি। তবে গত ৬ মাস ধরে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েন। যার জেরেই মানসিক অবসাদে এই কাণ্ড ঘটান তিনি।
সর্বশেষ খবর
-
প্রোপাগান্ডা রাজনীতি গণতন্ত্রের অংশ নয়, পথ দেখাচ্ছে হাঙ্গেরি
-
রাজ্যে এবার বুলেট ট্রেন, দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছবে মাত্র ৬ ঘণ্টায়, বড় আশ্বাস রেলমন্ত্রীর
-
জল্পনার অবসান! বিশ্বকাপ শুরুর পাঁচ দিন আগে ইরানকে ভিসা মঞ্জুর আমেরিকার
-
ইবোলা পরিসংখ্যানে আশার আলো কঙ্গোতে! বিপদ কাটেনি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা
-
‘রেলে ১ লক্ষ কোটির কাজ, মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর বড় ঘোষণা শুভেন্দুর