Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৮ জুলাই ২০২৬

ইউনিফর্ম না পরার শাস্তি, ছেলেদের টয়লেটে ঠায় দাঁড়িয়ে ছাত্রী

প্রতিবাদে সরব শিশু অধিকার রক্ষার সংগঠনগুলি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৭, ০৭:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৭, ০৭:০৩

options
link
ইউনিফর্ম না পরার শাস্তি, ছেলেদের টয়লেটে ঠায় দাঁড়িয়ে ছাত্রী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে শিক্ষকদের শাস্তি দেওয়ার ঘটনা বারবারই বিতর্কের শিরোনামে উঠে এসেছে। কখনও মারধর তো কখনও বেনজির হেনস্তা। আকছারই এ ধরনের ঘটনা নজরে পড়ে। এবার সেরকমই ঘটনার সাক্ষী থাকল হায়দরাবাদ। যেখানে ইউনিফর্ম না পরার শাস্তি হিসেবে ছেলেদের টয়লেটে দাঁড়িয়ে থাকতে হল এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে।

সাঁইথিয়ায় বর্বরতা, গৃহবধূকে গণধর্ষণের পর যৌনাঙ্গে কাচের বোতল ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনা হায়দরাবাদের রামচন্দ্রপুরমে রাওজ ইন্টারন্যাশনাল স্কুলে। জানা যাচ্ছে, ওই ছাত্রী সেদিন পিটি-র ইউনিফর্ম পরে স্কুলে যায়নি। তাতে বেজায় ক্ষুব্ধ হন শিক্ষক। কারণ জানতে চান। ছাত্রীটি জানায়, ভিজে থাকার কারণে সে ইউনিফর্ম পরে আসতে পারেনি। তার কথায় কানই দেননি ওই শিক্ষক। মেয়েটি জানায়, এ বিষয়ে ডায়েরিতে তার অভিভাবক নোটও দিয়ে দিয়েছে। কিন্তু কোনও কিছুতেই গ্রাহ্য করতে চাননি ওই শিক্ষক। শাস্তি হিসেবে মেয়েটিকে ছেলেদের টয়লেটে দাঁড়িয়ে থাকার নির্দেশ দেন। বাধ্য হয়ে সেখানে গিয়েই দাঁড়িয়ে থাকে সে। বাড়ি ফিরে অভিভাবকদের এ কথা জানাতেই শোরগোল পড়ে। মেয়েটির বাবা তারই মুখে পুরো ঘটনাটি রেকর্ড করেন। মেয়েটি সেখানে জানায় তার অভিজ্ঞতার কথা। এধরনের শাস্তি পেয়ে সে মানসিকভাবে এমন ভেঙে পড়েছে যে, আর স্কুলেই যেতে পারছে না।

নারদ তদন্তে ইডির মুখোমুখি শুভেন্দু, সিবিআইয়ের জেরায় মুকুল ]

ঘটনা প্রকাশ্যে আসা মাত্র সরব হয়েছে শিশু অধিকার রক্ষার সংগঠনগুলি। তারা ঘটনার প্রতিবাদ জানিয়েছে। আনা হয়েছে যৌন হেনস্তার অভিযোগও। ওই শিক্ষকের শাস্তির দাবিতে সরব হয়েছেন সংগঠনের সদস্যরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.