সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই স্ত্রী মিলে স্বামীকে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ হায়দরাবাদে (Hyderabad)। প্রথমপক্ষের স্ত্রী নিজেই স্বামীর দ্বিতীয় বিয়ে দিয়েছিলেন। যদিও এর পর প্রথম স্ত্রীকে অবহেলা করত শুরু করেন স্বামী। উভয়ের মধ্যে অশান্তি শুরু হয়। যার পর দুই বউ পরিকল্পনা করে স্বামীকে হত্যা করে বলে অভিযোগ। ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি হায়দরাবাদের সঞ্জয় গান্ধী নগরের। মৃত ব্যক্তির নাম সুরেশ (২৮)। ২০১৬ সালে পেশায় অটোচালক সুরেশের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় রেণুকার। ওই বছরেই তাঁরা বিয়ে করেন। পানাসক্ত ছিলেন সুরেশ। মদের ঠেকে নিয়মিত যাতায়াতে একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। অন্যদিকে রেণুকাও নিয়মিত মদ্যপান করতেন। মদের ঠেকেই রেণুকার সঙ্গে বন্ধুত্ব হয় এক অনাথ যুবতীর। এক সময় তাঁকে বাড়িতে নিয়ে আসে রেণুকা। এর পর সুরেশের সঙ্গে তাঁর বিয়ে দেয়। দু’সপ্তাহ পর থেকেই রেণুকার সঙ্গে অশান্তি শুরু হয় সুরেশের। রেণুকার দাবি, দ্বিতীয়পক্ষ পেয়ে প্রথম বউকে অবহেলা শুরু করে সুরেশ।
[আরও পড়ুন: ‘যত কাদা ছেটাবে ততই পদ্ম ফুটবে’, রাজ্যসভায় হুঙ্কার মোদির]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের