সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যারি পটার জাদুকাঠি ছোঁয়াতেই অ্যাসটেরিক্সের শক্তি ফিরে এল৷ দুইয়ে দুইয়ে চার কেমনে হল, একসঙ্গে খুঁজতে বেরিয়ে পড়েছে ফেলুদা, টিনটিন, শার্লক হোমস৷ এদিকে আবার অমর চিত্রকথার সঙ্গে মিলেমিশে একাকার হবিটের দল৷ না, এ কোনও নতুন আবোল তাবোল গল্প নয়, বরং জনপ্রিয় এই গল্পগুলিই এবারে উঠে আসছে পাঠ্য বইয়ের পাতায়৷ এমনই নির্দেশ ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস’-এর (CISCE)৷
আগামী শিক্ষাবর্ষ থেকেই ICSE অনুমোদিত সমস্ত স্কুলে চালু হয়ে যাবে নতুন সিলেবাস৷ তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠ্য বইয়ে ঠাঁই পাবে শিশু-কিশোরদের এই পছন্দের গল্প, কমিকসের চরিত্রগুলি৷ থাকবে অ্যান ফ্র্যাঙ্ক, মালালা ইউসুফজাই, ডঃ এ পি জে আবদুল কালামের মতো ব্যক্তিত্বদের জীবনীও৷
বুধবার লখনউতে এই কথা ঘোষণা করেন CISCE-র চিফ এগজিকিউটিভ অ্যান্ড সেক্রেটারি গ্যারি আরাথুন৷ তিনি জানান, ২০১৭-১৮ সাল থেকে ISCE অনুমোদিত প্রত্যেক স্কুলে চালু করতে হবে এই পাঠক্রম৷ যদি কোনও স্কুলে তা চালু করতে কোনওরকম সমস্যা থাকে, তাহলে CISCE-র তরফে তাঁদের অতিরিক্ত সময় দেওয়া হবে তা চালু করার জন্য৷
সর্বশেষ খবর
-
থিমপুজোয় সংস্কৃতিকে আঘাত? অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী
-
পুজোয়, বিসর্জনে নিষিদ্ধ ডিজে, হবে না কার্নিভ্যালও, শারোদৎসবে নির্দেশ মুখ্যমন্ত্রীর
-
পুজোয় একদিন বন্ধ মদের দোকান, কবে? দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
‘ত্রুটিপূর্ণ বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি’, বিতর্কে ইতি টেনে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
-
একজনের অর্ডার করা খাবার অন্য ব্যক্তিকে বিক্রি! ডেলিভারি বয়ের কাণ্ডে মুখ পুড়ল জোম্যাটোর