সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক : প্রথম সারির ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলিতে ভর্তিতে উৎসাহ দিতে মহিলাদের জন্য বিশেষ সংরক্ষণ চালু করল জয়েন্ট অ্যাডমিশন বোর্ড৷ সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের প্রথম সারির ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলিতে মেয়েদের ভর্তির হার নিম্নগামী৷ এই পরিস্থিতি বদলাতেই বোর্ডের নয়া সিদ্ধান্ত৷
[আগামী ৫ বছর কোনও নতুন কর নয়, প্রতিশ্রুতি বিজেপির]
সম্প্রতি আইআইটি জয়েন্ট অ্যাডমিশন বোর্ড (জেএবি) সিদ্ধান্ত নিয়েছে, মহিলাদের জন্য ১৪ শতাংশ বিশেষ সংরক্ষণ থাকবে৷ ২০১৮ সাল থেকেই কার্যকর হবে নয়া এই নিয়ম৷ সমীক্ষায় দেখা গিয়েছে, ২০১৪ সালে দেশের আইআইটিগুলিতে ৮.৮ শতাংশ ছাত্রী ভর্তি হয়েছিল৷ ২০১৫ সালে সেই পরিসংখ্যান সামান্য বেড়ে হয় ৯ শতাংশ৷ ২০১৬ সালে ছাত্রী ভর্তির হার ফের ধাক্কা খায়৷ দেশের প্রথম সারির ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে মহিলাদের ভর্তির হার কমে যাওয়ায় দেশের সব ক’টি আইআইটি কর্তৃপক্ষের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ একই সঙ্গে জেএবি ছাত্রদের আশ্বস্ত করে বলে, এই সংরক্ষণ চালু হলে তাঁদের ভয় পাওয়ার কোনও কারণ নেই৷ ছাত্রীদের বাড়তি সুবিধা দিতে তাঁদের আসন কমবে না৷ এই বিশেষ সংরক্ষণে বাড়তি আসন যোগ করবে আইআইটি কর্তৃপক্ষ৷
[‘মাইক্রোফোন কথা বলতে জোর করে না, অতএব চুপ থাকুন’]
বিশেষ এই সুযোগ পেতে কী করতে হবে ছাত্রীদের? দেখা গিয়েছে, আইআইটি প্রবেশিকা পরীক্ষায় ছাত্রীদের অংশগ্রহণের হার খুবই কম৷ ছাত্রীরা যদি সাধারণ প্রবেশিকা পরীক্ষায় ভর্তির সুযোগ নাও পান তাহলেও বিশেষ এই সংরক্ষণের আওতায় আইআইটিতে পড়ার সুযোগ পাবেন৷ সেক্ষেত্রে জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এনট্রান্সের অ্যাডভান্সড পরীক্ষায় পাস করা জরুরি৷ এছাড়াও নিজেদের বোর্ড পরীক্ষায় অন্তত সেরা কুড়িজনের মধ্যে থাকতে হবে৷ মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তরফে আশা প্রকাশ করে বলা হয়েছে, এই বিশেষ সংরক্ষণ চালু হলে মহিলাদের মধ্যে আইআইটিতে পঠন-পাঠনের আগ্রহ বাড়বে৷
[বাবার গো-হত্যার ‘শাস্তি’, নাবালিকার বিয়ের নিদান পঞ্চায়েতের]
সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন