সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোহত্যা রুখতে কেন্দ্রের নতুন নির্দেশিকার প্রতিবাদ করে চেন্নাই আইআইটিতে আয়োজিত ‘বিফ ফেস্টিভ্যালে’ অংশ নেওয়ার জন্য প্রহৃত হলেন এক ছাত্র। অভিযোগ, সুরজ আর নামের আইআইটি-র ওই ছাত্রকে মঙ্গলবার চেন্নাইয়ে ব্যাপক মারধর করা হয়। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
[উচ্চমাধ্যমিকে সসম্মানে উত্তীর্ণ মা-ছেলে, পাশ করতে পারলেন না বাবা]
শুক্রবার সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে পশু হাট বা পশু মেলায় বেআইনিভাবে আর পশুর মাংস বিক্রি করার অনুমতি মিলবে না। ধর্মীয় কারণে বলি দেওয়ার জন্য অথবা মাংস খাওয়ার জন্য গরু, মোষ, ষাঁড়, বলদ, বাছুরের মতো পশুগুলি এই বাজারে বিক্রি করা যাবে না। কেন্দ্রের এই নির্দেশিকার প্রতিবাদে রবিবার চেন্নাই আইআইটিতে বিফ ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণ করেন প্রায় ৮০ জন ছাত্র। শনিবার, কেরলের কেন্দ্রের প্রতিবাদ করার নাম কান্নুরে প্রকাশ্যে গরু জবাই করে কংগ্রেসকর্মীরা।
[ভারতে নিজেকে বেশি নিরাপদ মনে হয়, জানালেন পাকিস্তানি ফ্যান ‘চাচা শিকাগো’]
উল্লেখ্য, মঙ্গলবার কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকার উপর স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাই কোর্ট। অন্যদিকে, সোমবার কেন্দ্রের গবাদি পশু নির্দেশিকার তীব্র বিরোধিতা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সিদ্ধান্তকে অসাংবিধানিক ও অনৈতিক বলে আইনি পথে এর মোকাবিলা করার কথা জানান মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘কেন্দ্রের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করছে। এই সিদ্ধান্ত মানব না। এই একতরফা সিদ্ধান্ত রাজ্যের ক্ষমতা খর্ব করছে। এর বিরুদ্ধে আইনি পথে মোকাবিলা করব।’ বস্তুত, গোমাংসে নিষেধাজ্ঞা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বহুদিন ধরেই সরব মমতা। এদিনও মোদি সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আমি কী খাব না খাব তা কেন্দ্র ঠিক করবে? গবাদি পশু নির্দেশিকা রাজ্যগুলির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। কোনও আলোচনা ছাড়াই সিদ্ধান্ত হয়ে গেল। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’
[ফেসবুকে সন্ত্রাসের বীজ ছড়াচ্ছে পাক জঙ্গি সংগঠনগুলি]
সর্বশেষ খবর
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের
-
প্রথমে দু’হাজার, তারপর দৈনিক ৩ লক্ষ টাকা! রামমন্দিরে চুরির তদন্তে স্বীকারোক্তি অভিযুক্তের