সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ এক আজব বাড়ি। প্রয়োজন হলে ভাঁজ করে কোথাও নিয়ে চলেও যাওয়া যাবে। ঠিকমতো জায়গা দেখে আবার দিব্যি গড়ে তোলা যাবে আস্ত বাড়ি। তাও আবার হয় নাকি! শুনতে কল্পবিজ্ঞানের গল্পের মতো লাগলেও এই প্রায় অসম্ভব কাজই করে দেখালেন মাদ্রাসা আইআইটির পড়ুয়ারা।
[ গোমাংস নিয়ে বিভেদের রাজনীতি করছে বিজেপি, কটাক্ষ ওয়াইসির ]
আইআইটির আট ছাত্রের ভাবনায় তৈরি হয়েছে এই বাড়ি। বন্যার সময় মানুষের দুরবস্থা চাক্ষুষ করেছেন তাঁরা। বহু মানুষ সেই সময় গৃহহারা হয়ে পড়েন। পুনর্বাসনের ব্যবস্থা করাও সবসময় সম্ভব হয় না। তাঁদের ভাবনা, যদি এমন একটা বাড়ি তৈরি করা যায়, যা সুবিধামতো জায়গায় স্থানান্তরিত করা যায়, তাহলে কেমন হত? সেই ভাবনা থেকেই কাজ শুরু। অবশেষে ৫২ ফুট বাই ৫২ ফুট একটি বাড়ি ও ৪০ ফুট লম্বা একটি বাড়ির প্রোটোটাইপ তৈরি করেন তাঁরা। এই বাড়ির দেওয়ালগুলি আসলে ধাতব ফ্রেম। ফলে প্যানেল বরাবর তা খুলে ফেলা যায়। আবার সেই বরাবরই জোড়া দিয়ে সেগুলি পুনরায় বাড়ি হিসেবে তৈরি করা যায়। সহজেই তাই এই ফ্রেমগুলো ভাঁজ করে অন্য কোনও জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। তবে ব্যতিক্রম একমাত্র বাথরুমটি। সেটিকে আলাদা বাক্সবন্দি করে তবেই নিয়ে যাওয়া সম্ভব।
[ ভারতীয়রা তর্কপ্রিয় কিন্তু অসহিষ্ণু বললে মানব না: রাষ্ট্রপতি ]
পুরোটাই এখনও রয়েছে পরীক্ষামূলক স্তরে। মোটামুটি এরকম একটি পোর্টেবল বাড়ি তৈরি করতে খরচ পড়ছে তিন লক্ষ টাকা। তবে পড়ুয়াদের মতে, ধাতব ফ্রেমের পরিবর্তে কাঠের ফ্রেমও ব্যবহার করা যেতে পারে। পুরো প্রকল্প বাস্তবায়িত হলে প্রাকৃতিক দুর্যোগের সময় যে মানুষের সমস্যার সুরাহা হবে এমনটাই বিশ্বাস পড়ুয়াদের।
[ ‘সরকার যথেষ্ট বেতন দেয়’, ঘুষ না দিতে বার্তা সরকারি অফিসারের ]
সর্বশেষ খবর
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট
-
ইন্ডিয়া জোটের বৈঠকের দিনই তৃণমূলের সাংসদ ভাঙন? জল্পনায় আরও চাপে কালীঘাট!
-
‘সিনেমাতেই মনোযোগ দিতে চাই’, ‘ফুলপিসি’তে বিনির চরিত্রে প্রশংসিত হতেই ভবিষ্যৎ ভাবনা শ্যামৌপ্তির
-
৫ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন