সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোরক্ষার বিষয়ে আলটপকা মন্তব্য করে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বিজেপি নানা নেতা৷ সেই রেশ এখনও কাটেনি৷ সোমবার থেকে এনআরসি ইস্যু প্রকাশ্যে আসার পরেই, বিতর্কিত মন্তব্য করতে শুরু করেছেন সেই গেরুয়াপন্থী নেতারা৷ ‘দেশ ছেড়ে চলে না গেলে, গুলি করে খুন করা উচিত বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের৷ তবেই ভারত নিরাপদ থাকবে৷’ চরম রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মঙ্গলবার এমনই বিতর্কিত মন্তব্য করলেন তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং লোধ৷ টুইটারে ভিডিও বার্তার মাধ্যমে এই মন্তব্য করেন তিনি৷ যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়৷ একজন জনপ্রতিনিধির মুখ থেকে এমন কথা শুনে অবাক অনেকেই৷
[এনআরসি ইস্যুতে সাধারণ জ্ঞান বাড়ান, মমতাকে তোপ অমিত শাহের]
ভিডিওতে টি রাজা সিং লোধকে বলতে শোনা গিয়েছে, ১৯৭১-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনুপ্রবেশকারীরা অসম হয়ে ভারতে প্রবেশ করে৷ বর্তমানে এরাই ভারতকে শেষ করার জন্য পরিকল্পনা চালাচ্ছে৷ বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসাজশ করে এরাই দেশের ক্ষতি করার চেষ্টা করছে। এখানেই শেষ নয়, মুসলিমদের কোরান ও ইফতারকে নিয়েও কটাক্ষ শোনা গিয়েছে তাঁর গলায়।
[১৫ আগস্ট লালকেল্লায় প্রধানমন্ত্রীর ভাষণের বিষয় ঠিক করবেন আপনি, কীভাবে জানেন?]
জানা গিয়েছে, মঙ্গলবার দুটি ভিডিও পোস্ট করেছেন এই বিজেপি বিধায়ক৷ একটিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের খুন করার হুমকি দেন তিনি৷ অন্যটিতে দেন একই কায়দায় মুসলিমদের দেশ ছাড়া করার হঁশিয়ারি৷ তাঁকে বলতে শোনা যায়, অনুপ্রবেশকারী বাংলাদেশি ও মুসলিমদের দেশ থেকে তাড়ালেই নিরাপদ থাকবে ভারত৷ একেই এনআরসি ইস্যুতে রাজনৈতিক উত্তেজনা চরমে দেশজুড়ে৷ উত্তাল সংসদের উভয়কক্ষ৷ এমত পরিস্থিতিতে একজন বিজেপি বিধায়কের এমন মন্তব্য শুনে বিতর্ক উঠেছে সব মহলে৷ টুইটারেই উঠেছে নিন্দার ঝড়৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর