সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যেখানে-সেখানে গাড়ি পার্ক করে ২০০ টাকা দিয়ে ছাড় পাওয়ার দিন শেষ হতে চলেছে৷ এবারে অবৈধভাবে গাড়ি পার্ক করলে ভালই খেসারত দিতে হবে গাড়িমালিকদের৷ গুনে গুনে ১০০০ টাকা ফাইন দিতে হবে৷ এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি৷
নাগপুরে এক ওয়াকর্শপে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন গড়করি৷ খুব শিগগিরিই এই ব্যবস্থা কার্যকর করা হবে বলে জানান তিনি৷ তিনি বলেন, অবৈধভাবে গাড়ি পার্ক করলে গাড়ি মালিকের শাস্তি তো হবেই৷ যাঁরা এই অপরাধের বিরুদ্ধে নালিশ জানাবেন, তাঁদের পুরস্কৃতও করা হবে৷ অবৈধভাবে কোথাও কোনও গাড়ি পার্ক করা হয়েছে দেখলেই তাঁর ছবি তুলে ট্রাফিক পুলিশ ও পরিবহণ বিভাগের কাছে পাঠিয়ে দেওয়ার আর্জি জানান তিনি৷ অভিযোগ প্রমাণিত হলে অভিযোগকারী পাবেন ২০০ টাকা পুরস্কার৷
এদিন ওয়ার্কশপে আবাসন তৈরি প্রসঙ্গে গড়করি বলেন, যে কোনও স্মার্ট শহরে আবাসন তৈরির জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা৷ সেই পরিকল্পনায় উপযুক্ত পার্কিং লট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
সর্বশেষ খবর
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!
-
বন্দুকের নলের ডগায় সুনীল শেট্টির জীবন! হাড়হিম করা কোন ঘটনার সাক্ষী অভিনেতা?
-
শেষ শ্রাবণে নিম্নচাপ-কাঁটা! ‘মেঘভাঙা বৃষ্টি’র মাঝে দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
-
ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! গ্রেপ্তার হতে চলেছেন অভিষেক পোড়েল
-
তড়িঘড়ি দেহ সৎকারে চাপ! নির্মল-সহ তিনজনের বিরুদ্ধে এফআইআর অভয়ার বাবার, ঠিক কী ঘটেছিল শ্মশানঘাটে?