সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভারত মাতা কি জয়’ বলতে হবে। এই দাবিতেই হরিয়ানার রোহতকের এক মসজিদের শাহি ইমামের উপর চড়াও হল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরা। চরম হেনস্তার শিকার হতে হল ওই শাহি ইমামকে। উপস্থিত জনতার দাবি না মানায় চড়-খাপ্পড় মারা হল ওই শাহি ইমামকে। গোটার ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছে। মঙ্গলবারের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
[ধর্মের কারণেই যোগীর হেরিটেজ সংস্কার তালিকা থেকে বাদ তাজমহল?]
ঘটনার সূত্রপাত একটি প্রতিবাদ কর্মসূচি থেকে। কাশ্মীরে অমরনাথ যাত্রীদের উপর হামলার ঘটনায় গোটা দেশ প্রতিবাদে মুখর। গোটা দেশে বিভিন্ন অঞ্চলে নিন্দার ঝড়। রোহতকেও হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরা ঘটনার প্রতিবাদে কর্মসূচি নেয়। মঙ্গলবার সেখানে জঙ্গিদের কুশপুতুল পোড়ানো হচ্ছিল, তার সঙ্গে চলছিল সন্ত্রাসবিরোধী স্লোগান। তখনই বিক্ষোভকারীরা মসজিদের সামনে চলে আসে এবং ওই শাহি ইমামকে কর্মসূচিতে শামিল হতে বলে। বিক্ষোভকারীদের দাবি ছিল, ‘ভারত মাতা কি জয়’ বলতে হবে ইমামকে। কিন্তু তা বলতে অস্বীকার করলে ইমামকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। এমনকী তাঁকে চড়-থাপ্পড়ও মারা হয় বলে জানা গিয়েছে। সিসিটিভিতে সেই ছবি ধরা পড়তেই ছড়িয়েছে চাঞ্চল্য। প্রশ্ন উঠেছে, তবে কি ব্যক্তিগত মতপ্রকাশের স্বাধীনতা থাকবে না এই দেশে? ‘ভারত মাতা কি জয়’ না বললে দেশদ্রোহী তকমা লাগিয়ে দেওয়া হবে, এমনটা সমীচিন নয় বলেই মত সমাজের অধিকাংশ মানুষের।
[অমরনাথ যাত্রীদের উপর হামলার প্রতিবাদে একজোট হিন্দু-মুসলিমরা]
তবে অভিযোগ অস্বীকার পালটা বজরং দলের মুখপাত্র জানিয়েছেন, মসজিদের বাইরে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান উঠছিল বলে তার প্রতিবাদ জানাতে মসজিদ থেকে বেরিয়ে এসে বজরং দলের সদস্যদের উপর চড়াও হন ইমাম ও তাঁর সাঙ্গপাঙ্গরা। তখনই দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয় বলে তাঁর অভিযোগ।
সর্বশেষ খবর
-
লক্ষ লক্ষ ইউজারকে সম্মতি ছাড়াই অন্যের নগ্ন ছবি তৈরির এআই ওয়েবসাইটে পাঠাচ্ছে ইউটিউব, এক্স!
-
গদরে ‘চৈনিক’ চাল! ইরানে মার্কিন হামলার মাঝেই চাবাহার নিয়ে কেন চিন্তিত নয়াদিল্লি?
-
প্রথমবার ওয়েব সিরিজে সব্যসাচী, সম্মুখ সমরে ঋত্বিক! কোন চমক নিয়ে আসছেন দুই চক্রবর্তী?
-
দ্বিতীয় ম্যাচেও বড় জয়, বিষ্ণুর হ্যাটট্রিকে ইস্টবেঙ্গলের কাছে ধরাশায়ী বিধাননগর
-
কালীঘাট তৃণমূল ছাড়ার আগে মমতাকে ‘শেষ’ বার্তা মিত্র মদনের! কী লিখলেন কামারহাটির বিধায়ক?