সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মসনদে বসেই ‘মন কি বাত’-এর মতো এক অভিনব পন্থায় দেশের জনগণের সঙ্গে বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করেন প্রধানমন্ত্রী মোদি। এবার জনপ্রিয় ওই অনুষ্ঠানের মাধ্যমেই তিনি মন জয় করলেন লখনউয়ের মুসলিম সম্প্রদায়ের। গত রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে যোগকে দৈনন্দিন জীবনের একটি অঙ্গ করে নেওয়ার জন্য আবেদন জানান মোদি। তারপরই আন্তর্জাতিক যোগদিবসে অংশগ্রহণ করতে আগ্রহ দেখিয়েছেন লখনউয়ের ইসলাম ধর্মাবলম্বীরা।
[সুষমার সাহায্যে আপ্লুত, টুইটারে ‘জয় হিন্দ’ লিখলেন পাক যুবক]
জুন মাসের ২১ তারিখে বিশ্ব জুড়ে পালন করা হবে আন্তর্জাতিক যোগদিবস। তাই প্রধানমন্ত্রীর বার্তায় প্রভাবিত হয়ে ধর্মের বাঁধ ভেঙে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে তোড়জোড় শুরু করেছে নবাবি শহরের মুসলিমরা। জানা গিয়েছে , শুধু পুরুষরাই নয়, মুসলিম মহিলারাও যোগদিবসে অংশগ্রহণ করতে এগিয়ে আসছেন। এই বিষয়ে শহরের এক ইসলাম ধর্মাবলম্বীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “যোগ সবার জন্য। এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। যারা মুসলমানদের যোগ করতে বাধা দেন, তাঁদের উদ্দেশ্য হচ্ছে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করা। মুসলমানরা প্রায় হাজার বছর থেকে যোগের অভ্যাস করে এসেছে। নমাজ করার সময় যে ভাবে বসা হয় যোগ করার সময়ও একইভাবে বসা হয়।’
[সম্প্রীতির নজির, ৪০০ জন মুসলিমকে দাওয়াত-এ-ইফতার দিল এই মন্দির]
‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীকে সম্বোধন করে মোদি বলেন, খুব কম সময়ের মধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছে যোগ। ইতিমধ্যে ২১ জুন যোগদিবস পালন করার কথা আজ সমস্ত বিশ্ব জানে। উল্লেখ্য, ২০১৫ সালে ‘মন কি বাত’ অনুষ্ঠানটি শুরু করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। ২০১৪ সালে ১১ ডিসেম্বর আন্তর্জাতিক যোগদিবস পালন করার কথা ঘোষণা করে রাষ্ট্রসংঘ।
সর্বশেষ খবর
-
বন্ধু বেলিংহ্যামের গোলেই ভাঙল হালান্ডের স্বপ্ন সফর, নরওয়ের রণতরী ডুবিয়ে সেমিতে ইংল্যান্ড
-
কম সুদে চটজলদি লোন পাইয়ে দেওয়ার ছক! বড়সড় প্রতারণাচক্রের পর্দাফাঁস লালবাজারের
-
‘একতরফা পদক্ষেপ নয়’, সাড়ে ১২ শতাংশ শুল্কে আমেরিকাকে আলোচনায় বসার বার্তা ভারতের
-
অবিশ্বাস্য লড়াইয়েও শেষরক্ষা হল না মুচোভার, ‘চেক-মেটে’ উইম্বলডনের নতুন রানি নোসকোভা
-
বীরগাথা থেকে দেশভাগের যন্ত্রণা, বাংলায় পার্টিশন মিউজিয়াম বানানোর প্রস্তাব গোপাল পাঁঠার পরিবারের