সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মধ্যপ্রদেশে (Madhya Pradesh) এক যুবককে তিন দিন আটকে রাখা ও তাঁকে জোর করে মূত্রপান করানোর অভিযোগ উঠল এক ডাল মিলের মালিকের বিরুদ্ধে। রঞ্জিৎ লোধি নামে ওই যুবকের অভিযোগ মহেশ সাহু নামে অভিযুক্ত তাঁর সঙ্গে গত মাসে ওই অভিযোগ করলেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। রঞ্জিতের দাবি, মহেশ এক বর্ষীয়ান মন্ত্রীর সাহায্যে পুলিশের মুখ বন্ধ করেছেন।
এই পরিস্থিতিতে কংগ্রেসের দ্বারস্থ হন রঞ্জিৎ। হাত শিবির তাঁর আবেদনে সাড়া দিয়ে এই বিষয়ে একটি সাংবাদিক সম্মেলন করার পরিকল্পনাও করে ফেলেছিল। কিন্তু এর মধ্যেই আরও একটি ভিডিওর সন্ধান মিলেছে। যেখানে রঞ্জিৎকে দেখা গিয়েছে চুরির অভিযোগে এক তরুণকে নগ্ন করে মারধর করতে। সেই ভিডিওটিও ভাইরাল হয়েছিল। যার সন্ধান পাওয়ার পর অবশ্য কংগ্রেসের তরফে সাংবাদিক সম্মেলন বাতিল করে দেওয়া হয়।
[আরও পড়ুন: ভাঙড়ে নিজের ঘরেই হার আরাবুলের! গণনা শেষের আগেই ছাড়লেন গণনাকেন্দ্র]
ইতিমধ্যেই ওই নগ্ন করে মারধরের ঘটনায় অজ্ঞাতপরিচয় আততায়ীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। গতকাল, সোমবার মনোজ আহিরওয়ার নামের তরুণটি থানায় এসে তাঁর বিরুদ্ধে হামলাকারীদের চিহ্নিত করে দিয়েছেন। জানিয়েছেন, ২০২২ সালে তাঁকে হেনস্তা করেছিল অভিযুক্তরা। তাঁদের মধ্যেই রয়েছেন রঞ্জিৎও।
[আরও পড়ুন: পঞ্চায়েতের ফলাফল LIVE UPDATE: বিরোধীশূন্য হওয়ার পথে সিঙ্গুর, সব আসনে এগিয়ে তৃণমূল]
সর্বশেষ খবর
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার
-
দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস! পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪
-
বিদ্রোহে জেরবার, শিব সেনা প্রধানের দায়িত্ব ছাড়ার প্রস্তাব উদ্ধবের
-
ফ্রান্স থেকে শেষবার উড়ল মার্কিন প্রেসিডেন্টের বাহন ‘এয়ারফোর্স ওয়ান’! এবার নয়া বিমান পাচ্ছেন ট্রাম্প
-
ভোট পরবর্তী হিংসায় স্বামীর বিরুদ্ধে মামলা, তারপরই পদত্যাগ অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বোলপুরের পুরপ্রধানের