সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরি হামলার পর নাগরোটায় ফের বড়সড় জঙ্গি হানার মুখে পড়ল ভারতীয় সেনা৷ তবে এ ঘটনা আরও বড় হতে পারত, যদি না রুখে দাঁড়াতেন দুই নারী৷ তাঁরা দুই সেনা অফিসারের স্ত্রী৷
পুলিশের পোশাকে সেনাদের কোয়ার্টার কবজা করার ছক ছিল জঙ্গিদের৷ একবার সেনাদের স্ত্রী ও সন্তানদের পণবন্দি করতে পারলেই, বড় মুশকিলে পড়তে হত ভারতকে৷ সেক্ষেত্রে সেনার পরিবারকে বাঁচাতে হয়তো আপস করতে হত প্রশাসনকে৷ কিন্তু সেসব কিছুই হতে দেননি দুই নারী৷ সেদিন রাতে প্রহরা দেওয়ার ভার ছিল তাঁদের উপরই৷ জঙ্গি হানার আঁচ পেয়েই কোয়ার্টারে ঢোকার সব রাস্তা বন্ধ করে দেন তাঁরা৷ এতটাই কঠোর ছিল তাঁদের প্রতিরোধ যে তা ভেদ করে চৌকাঠ পেরতে পারেনি সশস্ত্র জঙ্গিরাও৷ ঘরোয়া সামগ্রী দিয়েই অভিনবভাবে ও সাহসিকতার সঙ্গে পথ আটকেছিলেন তাঁরা৷ ইতিমধ্যেই সেনার সঙ্গে জঙ্গিদের গুলিযুদ্ধ শুরু হয়ে যায়৷ সেনাদের পরিবার সুরক্ষিতই থাকে৷
জঙ্গিদের সঙ্গে সেনাদের যুদ্ধে পাঁচ জওয়ান শহিদ হন৷ খতম হয় তিন জঙ্গিও৷ তবে সেনারা জানাচ্ছেন, দুই মহিলা তখনই রুখে না দাঁড়ালে আরও খারাপ হত পরিস্থিতি৷ আর এ কথা জানার পর থেকেই গোটা দেশ কুর্নিশ জানাচ্ছে দুই ভারতীয় নারীকে৷ সেনাদের থেকে তাঁদের কৃতিত্বও যে কম কিছু নয়!
সর্বশেষ খবর
-
অভয়াকাণ্ড নিয়ে জয়াপ্রদার সিনেমার চুক্তি বাতিল পরিবারের, শঙ্কুদেব বললেন, ‘তৃণমূলের থেকে টাকা খেয়েছিল?’
-
বদলের বাংলায় চালু আয়ুষ্মান ভারত, কলকাতায় রবিবারই মেগা কর্মসূচিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা
-
এনআরএসে রহস্যমৃত্যু কর্মরত নার্সের! হাসপাতালের শৌচালয় থেকে উদ্ধার দেহ
-
দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়দাই! আরও জাল বিছাচ্ছে জেহাদিরা, সতর্ক করল রাষ্ট্রসংঘ
-
আর ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ নয়! ‘ক্রিকেট বাঁচাতে’ বড় সিদ্ধান্তের পথে জয় শাহর আইসিসি