সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যসচিবের আবাসন ও দফতরে দিনভর তল্লাশির পর উদ্ধার হল প্রায় ১৮ লক্ষ টাকার নতুন নোট ও ২ কিলোগ্রামেরও বেশি সোনা৷ খনি মাফিয়া জে শেখর রেড্ডির সঙ্গে আঁতাতের অভিযোগও উঠেছে মুখ্যসচিব পি রামা মোহন রাওয়ের বিরুদ্ধে৷ রেড্ডিকে এদিন গ্রেফতার করে সিবিআই৷ রেড্ডির বাড়িতে আগেই হানা দিয়েছিলেন আয়কর বিভাগের কর্তারা৷ সেখান থেকে উদ্ধার হয়েছে ১৩৬ কোটি টাকার নতুন ও পুরনো নোট৷ সোনা উদ্ধার হয়েছে প্রায় ১৭৭ কোটি টাকার৷
বুধবার আয়কর বিভাগ পি রামা মোহন রাও ছাড়াও তাঁর স্ত্রী, সন্তান, আত্মীয় ও সহকারীর বাসভবনেও হানা দেয়৷ তল্লাশি চালানো হয় মুখ্য সচিবালয়েও৷ এদিন রাতে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, তল্লাশিতে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ সম্পত্তি৷ এখনও তল্লাশি জারি রয়েছে, যার ফলে উদ্ধার হওয়া সম্পত্তির পরিমাণ আরও বাড়তে পারে৷ রেড্ডির সঙ্গে গোপন আঁতাত রয়েছে মুখ্যসচিবের, এই খবর পেয়েই এদিন তাঁর বাসভবন, দফতরে হানা দেয় আয়কর বিভাগ৷
#SpotVisuals: Chennai-IT Dept officials conducted raid at office of Tamil Nadu Chief Secretary Rammohan Rao; CRPF&TN police was also present pic.twitter.com/eab4QJJNoN
— ANI (@ANI_news) December 21, 2016
এদিন তামিলনাড়ুর প্রায় ১৪টি জায়গায় একযোগে অভিযান চালান আয়কর বিভাগের কর্তারা৷ চেন্নাই, চিত্তুর ও বেঙ্গালুরুতে অভিযান চলে৷ মুখ্যসচিবের বাড়িতে ভোর সাড়ে ৫টা নাগাদ হানা দেন আয়কর বিভাগের কর্তারা৷ অন্তত ২০ জন অফিসার এই অভিযান চালান৷ দুপুর ২টো ২৫ মিনিটে পি রামা মোহন রাওয়ের সচিবালয়ে অভিযান চলে৷ কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির জন্য মোতায়েন রাখা হয় অাধাসেনা ও পর্যাপ্ত পুলিশ৷ তামিলনাড়ুর পাশাপাশি এদিন আয়কর দফতরের কর্তারা উত্তরাখণ্ডে অভিযান চালিয়ে উধম সিং নগর থেকে প্রায় ৯ লক্ষ টাকার নতুন ২ হাজার নোট উদ্ধার করেন৷
CBI arrests bizman #SekarReddy from whose premises over Rs 131 cr was allegedly seized by I-T dept post demonetisation, in Chennai.
— Press Trust of India (@PTI_News) December 21, 2016
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি