সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার আপনার মনের কথাই দেশবাসীর কাছে পৌঁছে দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তাও আবার স্বাধীনতা দিবসে লালকেল্লার থেকে৷ শুনে অবাক হলেও, এটাই হতে চলেছে বাস্তবে৷ ১৫ আগস্টের পনেরো দিন আগে সোশ্যাল মিডিয়ায় এই সুখবরই জানালেন প্রধানমন্ত্রী মোদি৷
What are your thoughts and ideas for my 15th August speech?
AdvertisementShare them with me on a specially created forum on the Narendra Modi App.
You can also share them on MyGov. https://t.co/BJMCEeisne
I look forward to receiving your fruitful inputs in the coming days.
— Narendra Modi (@narendramodi) July 31, 2018
স্বাধীনতা দিবসে জাতীর উদ্দেশে দেওয়া তাঁর বক্তৃতায় কোন কোন বিষয় রাখা যেতে পারে, এই বিষয়ে সাধারণ দেশবাসীর মতামত জানতে চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মঙ্গলবার টুইট বার্তায় তিনি লেখেন, প্রত্যেকেই নিজেদের মতামত দিতে পারেন৷ সকলের মতামতকেই সমান গুরুত্ব দিয়ে বিচার করা হবে৷ সেক্ষেত্রে ব্যবহার করতে হবে, Narendra Modi App বা MyGov App৷ এই প্রথম নয়, আগেও স্বাধীনতা দিবসের বক্তৃতার বিষয়ে দেশবাসীর কাছে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী৷ এবারও একই পথে হাঁটলেন তিনি৷
জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর টুইটটি কিছুক্ষণের মধ্যেই ত্রিশ হাজারেরও বেশি রি-টুইট হয়৷ আবারও একই সুযোগ পেয়ে ঝাঁপিয়ে পড়েন অনেকে৷ চোখের নিমেষে অ্যাপের মাধ্যমে জমা পড়েছে পাঁচশোরও বেশি আবেদন৷ যেখানে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের বিষয়৷ অনেকেই নিজেদের এলাকার বিভিন্ন ইস্যু প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছেন৷ তেমনই, দেশের অর্থনৈতিক সমস্যা, কৃষক সমস্যা থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্কের বিষয়েও প্রধানমন্ত্রীর কাছে নিজেদের বক্তব্য পেশ করেতেন৷ সূত্রের খবর, অনেকে আবার দেশে বাড়তে থাকা গণপিটুনির ঘটনাতেও আশঙ্কা প্রকাশ করেছেন৷ জানিয়েছেন, দেশে যেভাবে উগ্র হিন্দুত্ববাদ বৃদ্ধি পাচ্ছে তাতে যথেষ্ট চিন্তিত তাঁরা৷
সর্বশেষ খবর
-
শহিদ দিবসে কর্মীদের জন্য ডিম-ভাতের আয়োজন ঋত শিবিরের! থাকবেন ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে
-
‘মূল্য চোকাতে হবে’, মধ্যপ্রাচ্যে মার্কিন জওয়ানদের মৃত্যুতে ইরানকে হুমকি ট্রাম্পের
-
সিকিমে ভয়াবহ ভূমিধসে অবরুদ্ধ নির্মীয়মাণ টানেল, উদ্ধার ১৬ শ্রমিক
-
ইউক্রেনের বন্দরে জাহাজে ভয়াবহ হামলা! মৃত ৪ ভারতীয়, কড়া নিন্দা নয়াদিল্লির
-
প্রতিশ্রুতি মতো ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা, আগস্ট থেকেই কার্যকর