Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
প্যাংগং

দেখুক চিন, স্বাধীনতা দিবসে প্যাংগং লেকের পাশে সগর্বে উড়ল তেরঙ্গা

লালকেল্লা থেকে নাম না করে চিনকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২০, ০৯:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২০, ০৯:০৩

options
link
দেখুক চিন, স্বাধীনতা দিবসে প্যাংগং লেকের পাশে সগর্বে উড়ল তেরঙ্গা zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৭৪তম স্বাধীনতা দিবসে লাদাখে প্যাংগং লেকের পাশে সগর্বে উড়ল তেরঙ্গা। চিনের সঙ্গে সংঘাতের আবহে দেশ যে এক কদমও পিছু হটবে না সেই বার্তা দিয়ে ১৪ হাজার ফুট উচ্চতায় প্রকৃত নিয়ন্ত্রণরেখায় স্বাধীনতা দিবস উদযাপন করলেন Indo-Tibetan Border Police-এর (ITBP) জওয়ানরা।

[আরও পড়ুন: ‘নয়া শিক্ষানীতি ভারতের শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক করে তুলবে’, লালকেল্লার ভাষণে বক্তব্য মোদির]

শনিবার ৭৪ বছরের মধ্যে ব্যতিক্রমী স্বাধীনতার দিবসের সাক্ষী থাকল গোটা দেশ। করোনা আবহে ভারতের ইতিহাসের সবচেয়ে গর্বের দিনটিতে আনন্দ উদযাপনের কোনও সুযোগই প্রায় নেই। কিন্তু তা বলে উৎসাহে কোনও ভাটা পড়েনি। আমজনতা থেকে সীমান্তে মোতায়েন জওয়ানরা সবাই বুক ফুলিয়ে মাথা উঁচু করে স্যালুট করেছেন তেরঙ্গাকে। বিশেষ করে প্যাংগং লেকের পাশে পতাকা উড়িয়ে সম্প্রসারণবাদী চিনকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

Advertisement

এদিন লালকেল্লা থেকে নাম না করে চিনকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। লাদাখে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে মোদি সাফ বলেন, “আমরা হানাদারদের তাদের ভাষায় জবাব দিয়েছি। সীমান্তে দেশের সুরক্ষায় আমাদের জওয়ানরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন।” এদিন দেশকে আত্মনির্ভর হওয়ার ডাক দিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, “আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে যেতে আমরা বহু হাতিয়ারের আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছি। সেই অস্ত্রগুলি আমরা দেশেই তৈরি করব। এছাড়া, যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে আমরা সড়ক তৈরি করছি। আন্দামান-নিকোবর দ্বীপসমূহে আমরা অপটিক্যাল ফাইবার দিয়ে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিয়েছি।”

উল্লেখ্য, উল্লেখ্য, প্যাংগং লেক বরাবর ফিঙ্গার ১ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত বরাবর টহল দিয়ে এসেছে ভারতীয় ফৌজ। তবে চিনের দাবি, ফিঙ্গার ৮ থেকে ফিঙ্গার ৪ পর্যন্ত তাদের এলাকা। ফলে সংঘাত বাড়ছে দুই বাহিনীর মধ্যে। গত মে মাসে ওই এলাকায় আচমকাই ভারতীয় জওয়ানদের উপর লাঠি ও পাথর নিয়ে হামলা চালিয়েছিল চিনা বাহিনী। সেনা সূত্রে খবর, ওই ঘটনার পর থেকেই প্রচুর সেনা মোতায়েন করেছে লালফৌজ। শুধু তাই নয়, ফিঙ্গার ৪ থেকে আর ভারতীয় জওয়ানদের টহল দিতে দিচ্ছে না চিনারা। বর্তমানে ওই ফিঙ্গার ৪-ই কার্যত সীমান্ত হয়ে দাঁড়িয়েছে। আরও তাৎপর্যপূর্ণ যে, ফিঙ্গার ৪ পর্যন্ত এসে নির্মাণ কাজও শুরু করেছে চিনের পিপল‌স লিবারেশন আর্মি (পিএলএ)। তবে ফিঙ্গার ১ এবং ফিঙ্গার ২ পর্যন্ত চিনা বাহিনীর অগ্রসর হওয়ার কোনও প্রমাণ মেলেনি।  

[আরও পড়ুন: ‘স্বাধীনতার ৭৫ বছরের আগে আত্মনির্ভর হতেই হবে’, লালকেল্লায় দাঁড়িয়ে শপথ প্রধানমন্ত্রীর]

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.