সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পেট্রল-ডিজেল চালিত গাড়িতে ইতি টেনে এবার গোটা দেশে বিদ্যুতেই গাড়ি চালানোর ভাবনা কেন্দ্রের৷ ২০৩০-এর মধ্যে দেশে আর একটিও গাড়িতে যাতে পেট্রল বা ডিজেল ব্যবহার করা না হয়, সে পরিকল্পনা নেওয়া হচ্ছে এখন থেকেই৷
[ এখন কেমন আছেন অভিনেতা বিক্রম? ]
পেট্রোপণ্যের সঙ্কটে গোটা দুনিয়াই বিকল্প শক্তির উৎসের দিকে ঝুঁকছে৷ ভারতও তার ব্যতিক্রম নয়৷ একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌরশক্তি ব্যবহারের উপর জোর দিয়েছেন৷ এদিকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে পেট্রপণ্যের দাম ওঠা-নামাও দেশে নিরন্তর এক সমস্যার বিষয়৷ অন্যদিকে পাম্পগুলির বিভিন্ন দাবি-দাওয়া ধর্মঘটের হুমকি তো লেগেই আছে৷ সমস্যা সমাধানে পেট্রল-ডিজেলও হোম ডেলিভারি দেওয়ার কথা ভেবেছিল কেন্দ্র৷ তবে এবার এ পালা চুকিয়ে বিদ্যুতেই সমস্ত গাড়ি চালানোর ভাবনা৷ বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল এক অনুষ্ঠানে জানিয়েছেন, ইলেক্ট্রিক ভেহিকেল দেশে চালু করা হবে বেশ বড় মাত্রায়৷ ২০৩০-এর মধ্যে যাতে আর একটিও পেট্রল-ডিজেল চালিত গাড়ি বিক্রি না হয়, সে পরিকল্পনা নিয়েই এখন থেকে এগনো হবে৷ এতে পেট্রপণ্যের বিলও কমবে অনেকটাই৷
[ EVM মানে ‘Every Vote Modi’, কেজরিকে কড়া জবাব যোগীর ]
ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রিকে সরকার প্রাথমিকভাবে সাহায্য করবে এমনটাই মত বিদ্যুৎমন্ত্রীর৷ খানিকটা স্থায়িত্ব দিতে পারলেই এই শিল্প গতি পাবে ও দেশকে গতিশীল করে তুলতে পারবে বলেই তাঁর বিশ্বাস৷ নীতি আয়োগের সঙ্গে ভারী শিল্প মন্ত্রক এ ব্যাপারে প্রয়োজনীয় কথাবার্তা বলছে বলেও জানান তিনি৷ তবে এতদিনের সংস্কার যে একেবারে যাওয়ার নয়, সে কথাও তিনি জানেন৷ তাই তাঁর ভরসা, যদি দাম কম বা সাধ্যের মধ্যে রাখা যায়, তবে মানুষ পেট্রল-ডিজেল ছেড়ে ইলেকট্রিক ভেহিকেলের দিকেই ঝুঁকবে৷ আগামী এক দশকে যে এতে দেশের পরিবহণের চিত্রটি অনেকটাই বদলে যাবে মন্ত্রীর কথাতেই সে ইঙ্গিত মিলছে৷ আপাতত টার্গেট নেওয়া হয়েছে ২০৩০৷ মন্ত্রীর আশা, তার মধ্যেই গোটা দেশে শুধু ইলেকট্রিক ভেহিকেলই চলবে৷ ইতি পড়বে পেট্রল বা ডিজেল চালিত গাড়িতে৷
[ বন্ধ হোক তিন তালাক, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া মৌলবিদেরও ]
সর্বশেষ খবর
-
মমতার সঙ্গ ছাড়লেন প্রিয় কেষ্টও, ঋতব্রত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি হচ্ছেন অনুব্রত!
-
‘ধৈর্যের পরীক্ষা নেবেন না’, বেআইনি নির্মাণ মামলায় উত্তর ২৪ পরগনার জেলাশাসককে ভর্ৎসনা হাই কোর্টের
-
স্মৃতিতে সিদ্ধার্থ, হাত নতুন ‘প্রেমিকে’র হাতে, শেহনাজকে গাড়িতে তুলে কোলে বসালেন কে?
-
১০ দিন গা ঢাকা, খুন-ডাকাতি-তোলাবাজির অভিযোগে পুলিশের জালে রিষড়ার ‘ত্রাস’ কমল!
-
খাস কলকাতায় মামার যৌন লালসার শিকার শিশু! লেকটাউন থানায় দায়ের অভিযোগ